স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর। উঃ- ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান ১৯০৪ খ্রিঃ তার বুদ্ধি সম্পর্কীয় দ্বি-উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। তার এই তত্ত্ব বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। দ্বি-উপাদান তত্ত্ব অনুযায়ী যে কোন ধরণের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য মানুষের দুই রকমের মানসিক উপাদান বা ক্ষমতার প্রয়োজন হয়। এদের মধ্যে একটি হল সাধারণ মানসিক উপাদান ( General Factor ) বা সাধারণ ক্ষমতা এবং অপরটি হল বিশেষ মানসিক উপাদান ( Special Factor) বা বিশেষ ক্ষমতা। সাধারণ মানসিক উপাদান ( General Factor) বা সাধারণ ক্ষমতা সকল রকমের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য প্রয়োজন হয়। একে সংক্ষেপে g-factor বলা হয়। অপর দিকে বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ করার জন্য আর একটি মানসিক উপাদান বা ক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু এই মানসিক উপাদান বা ক্ষমতা সব কাজের জন্য এক রকম নয়। এই দ্বিতীয় উপাদান বা ক্ষমতাটি প্রত্যেক ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুপে দেখা যায়। এই জাতিয় মানসিক উপাদান ব...
A smart way of learning!