Class xi Education : সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?
* সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ? 2+6=8
উত্তর:
সংকীর্ণ অর্থে শিক্ষা হল কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিপ্লোমা লাভের প্রক্রিয়া।
সংকীর্ণ অর্থে শিক্ষা হল শিশুর শূন্য মনে জ্ঞানের সঞ্চার, শিক্ষক বা পুস্তক হল জ্ঞানভান্ডার, সেই জ্ঞানের ভান্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চারিত হয়। একেই বলা হয় “Gold Sack Theory” ।
শিক্ষক বা পুস্তক হল জ্ঞানের খনি। সেই খনি বা উৎস থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্য মন ভরে ওঠে। একে বলা হয় (Pipe Line Theory) পাইপলাইন থিউরি বা জলের নল তত্ত্ব । এইভাবে শিক্ষার দ্বারা বাহ্যিক জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চিত হয়।
সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা:
অধ্যাপক মাকাঞ্জি (S.S. Mackenzi) বলেছেন,
” সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ক্ষমতার বিকাশ ও চর্চা করার যে কোনো সচেতন প্রয়াস কে বোঝায়। “
জি.এইচ. থম্পসন (G.H.Thompson) বলেছেন,
” সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ব্যক্তির ওপর পরিবেশের প্রভাব তার আচরণ, চিন্তা-ভাবনা ও মনোভাবের স্থায়ী পরিবর্তন ঘটায়। “
সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য:
সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা গুলি বিশ্লেষণ করে
যে বৈশিষ্ট্য গুলি পাওয়া যায় সেগুলি হল-

১. জ্ঞান বৃদ্ধি:
সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল শিশুর জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করা। এই শিক্ষা নির্দিষ্ট পাঠক্রম এবং পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে।
২. ডিগ্রী প্রদান:
এই শিক্ষায় নির্দিষ্ট সময়ে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা যে জ্ঞান অর্জন করে, পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়। ফলাফলের ভিত্তিতে ডিগ্রি বা শংসাপত্র দেওয়া হয়।
৩. সামাজিক স্বীকৃতি:
সংকীর্ণ অর্থে শিক্ষা একটি সামাজিক স্বীকৃতি প্রদান করে। নির্দিষ্ট সময়ে পড়াশোনা শেষ করে ডিগ্রি অর্জন করা হয়। ফলে শিক্ষার্থীরা সমাজের শিক্ষিত হিসেবে পরিচিতি লাভ করে।
৪. দাতা ও গ্রহীতা:
এই শিক্ষায় শিক্ষক হলেন অসীম জ্ঞানের অধিকারী এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা ভান্ডার থেকে জ্ঞান দান করে এবং শিক্ষার্থীরা হলেন জ্ঞানশূন্য। শিক্ষক তার জ্ঞানভাণ্ডার থেকে জ্ঞান দান করে এবং শিক্ষার্থী সেই গ্রহণ করে. তাই এই শিক্ষাকে দাতা গ্রহীতা বলা হয়।
৫. একমুখী প্রক্রিয়া:
এই শিক্ষায় শিক্ষক যা বলেন শিক্ষার্থীরা নিষ্ক্রিয় ভাবে তা শুনে। এখানে শিক্ষার্থীর বক্তব্য গুরুত্ব পায় না। তাই এই শিক্ষা একমুখী প্রক্রিয়া।
৬. চাহিদা অবহেলিত:
এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না। ফলে তাদের নিজস্ব চাহিদা ও সামর্থ্য অবহেলিত হয়।
৭. বিদ্যালয় কেন্দ্রিক:
এই শিক্ষা শিক্ষার্থীরা এখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে আয়ত্ত করে। অর্থাৎ শিক্ষর্থীরা পুঁথিগত জ্ঞান অর্জনের মাধ্যমে ডিগ্রি ও ডিপ্লোমা সার্টিফিকেট সংগ্রহ করে।
৮. পরীক্ষাকেন্দ্রিক:
এই শিক্ষার লক্ষ্য হল বিদ্যালয় কলেজে পরীক্ষায় সফল হওয়া। জীবিকা অর্জনের জন্য একটি পাসপোর্ট সংগ্রহ করা। শিক্ষার্থীরা চাকরির লক্ষ্যকে সামনে রেখে জ্ঞান লাভ করে।
৯. অপরিবর্তনীয় :
এই শিক্ষা সমাজ ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তন হয় না। ফলে বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ব্যর্থ হয়।
১০. নির্দিষ্ট সময়:
এই শিক্ষা নির্দিষ্ট সময়ভিত্তিক। এই শিক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং নির্দিষ্ট সময়ে তা শেষ হয়। অর্থাৎ শিক্ষা বিদ্যালয় দিয়ে শুরু হয় এবং শেষ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দিয়ে
১১. ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি:
সংকীর্ণ অর্থে শিক্ষার বিশেষ একটি বৈশিষ্ট্য হল শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবনের বৃত্তি গ্রহণের জন্য প্রস্তুত করে তোলা। অর্থাৎ বৃত্তির উপযোগী করে তাকে প্রশিক্ষণ দেওয়া হল এই শিক্ষার প্রধান বৈশিষ্ট্য।
সুতরাং ওপরের বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায় যে, অপরিবর্তনীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর মধ্যে দাতা-গ্রহীতার ভিত্তিতে শিক্ষার্থীর নিজস্ব চাহিদা ও আগ্রহকে গুরুত্ব না দিয়ে কেবলমাত্র জ্ঞান অর্জনের মাধ্যমে সামাজিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য যে শিক্ষা দেওয়া হয় তাই হল সংকীর্ণ অর্থে শিক্ষা।
Comments
Post a Comment
What type of content you need?