গল্প:- কে বাঁচায়, কে বাঁচে।
লেখক:- মানিক বন্দ্যোপাধ্যায়।
-
A. অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী: [প্রতিটি প্রশ্নের পূর্ণমান ১]
১. মৃত্যুঞ্জয় কখন প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল?
২. নিখিল অবসর জীবনটা কীভাবে কাটাতে চায়?
৩. 'আদর্শবাদ'-এর বৈশিষ্ট্য সম্বন্ধে 'কে বাঁচায়, কে বাঁচে' গল্পে কি বলা হয়েছে?
৪"....এই অপরাধের প্রায়শ্চিত্ত কী?"- কেন এমন উক্তি?
৫."শত ধিক্ আমাকে।"- কেন এমন কথা বলা হয়েছে?
৬."কে বাঁচায়, কে বাঁচে" গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
৭. কোথায় 'তীক্ষ্ণধার হা-হুতাশ করা মন্তব্য করা হয়েছে'?
৮. মৃত্যুঞ্জয় নিখিলকে কোন্ কোন্ বিশেষণে তিরস্কার করেছিল?
৯."ওটা পাশবিক স্বার্থপরতা।"- এখানে কোন্ স্বার্থপরতার কথা বলা হয়েছে?
১০. "একটা কাজ করে দিতে হবে ভাই।"- কাজটি কী?
১১."নিখিল কে বারবার আসতে হয়।"- নিখিলকে বার বার আসতে হয় কেন?
১২. ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর দশজন ভিখিরির মতো কী বলে?
১৩."তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধূলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়।"- কেন তার এই অবস্থা হয়েছিল?
১৪."মৃত্যুঞ্জয় অফিসে যায় না"- কোথায় যায়?
১৫."ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়।"- কেন?
B. অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:- (পূর্ণমান-১)
১."কে বাঁচায়' কে বাঁচে"গল্পের নিখিলের চেহারা প্রকৃতি কেমন ছিল?
২. "সন্দেহ নেই"- কোন বিষয়ে সন্দেহ নেই?
৩. মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া- প্রতিক্রিয়া কেমন বলে নিখিলের মনে হয়েছে?
৪. অনাহারে মৃত্যুর রূপ দেখে মৃত্যুঞ্জয়ের মনে কি প্রশ্ন জেগেছিল?
৫. "কিন্তু সেটা হয় অনিয়ম"- অনিয়মটি কি?
৬."এ আগুন নিভবে না ক্ষুধার"- কি করলে ও ক্ষুধার আগুন নিভবে না?
৭. ভিক্ষা দেওয়া সম্পর্কে নিখিলের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
৮. "মাইনের টাকায় মাস চলে না"- মৃত্যুঞ্জয়ের মাইনের টাকায় মাস চলে না কেন?
৯. "কারো বুকে নালিশ নেই, প্রতিবাদ নেই"- কেন?
১০."মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।"- বলতে কী বোঝানো হয়েছে?
১১."আচ্ছা, কিছুই কি করা যায় না?"- এই ভাবনা কেন?
১২."ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের"- তাদের ভাষা ও বলার ভঙ্গি কেমন?
১৩."ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয় সঙ্গে কাটিয়ে দেয়"- কে, কখন মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটায়?
১৪. ফুটপাথবাসী মৃত্যুঞ্জয় কি বলে?
১৫."কে বাঁচায়' কে বাঁচে"গল্পের প্রেক্ষাপটে রচিত একটি ছোটগল্প ও একটি উপন্যাসের নাম লেখো।
...............................................................................................................
🔽 রচনাধর্মী প্রশ্ন:-
*"সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল-অনাহারে মৃত্যু।"- এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? (৫)
* "দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে।"- কোন্ প্রসঙ্গে বলা হয়েছে? এমন বলার কারণ কী?(৩+২)
* "মানবসভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা- তাপস বলে।"- কোন্ প্রসঙ্গে এমন ভাবনা? এমন ভাবনা কতদূর সত্য বলে প্রমাণিত হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো।(২+৩)
*"রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্বিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম।"- 'রূঢ় বাস্তব নিয়ম' বলতে নিখিল কী বুঝিয়েছে? এ বিষয়ে তার চিন্তা ভাবনা সম্পর্কে তোমার মতামত আলোচনা করো।(২+৩)
*"এ অপরাধের প্রায়শ্চিত্ত কী?"- কে, কোন্ অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে ? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন?(১+২+২)
*"কে বাঁচায়, কে বাঁচে" গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো।
* "কে বাঁচায়, কে বাঁচে" একটি সার্থক ছোটগল্প কিনা আলোচনা করো।
* "কে বাঁচায়' কে বাঁচে"- গল্প অবলম্বনে নিখিল চরিত্রটি বিশ্লেষণ করো।
*"কে বাঁচায়' কে বাঁচে"গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের চিন্তাভাবনা তার পরিণতির জন্য কতটা দায়ী বলে তুমি মনে করো, তা গল্প অনুসরণে আলোচনা করো।
*"কে বাঁচায়' কে বাঁচে"গল্পের নায়ক চরিত্র মৃত্যুঞ্জয়ের চরিত্র সম্পর্কে আলোচনা করো।
*"কে বাঁচায়' কে বাঁচে"গল্প অবলম্বনে টুনুর মার চরিত্রটি আলোচনা করো।
*নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্রের তুলনামূলক আলোচনা করো।
Comments
Post a Comment
What type of content you need?