Skip to main content

Class XII Education: স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর।

 স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর।


উঃ- ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান ১৯০৪ খ্রিঃ তার বুদ্ধি সম্পর্কীয় দ্বি-উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। তার এই তত্ত্ব বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে।

দ্বি-উপাদান তত্ত্ব অনুযায়ী যে কোন ধরণের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য মানুষের দুই রকমের মানসিক উপাদান বা
ক্ষমতার প্রয়োজন হয়। এদের মধ্যে একটি হল সাধারণ মানসিক উপাদান (General Factor) বা সাধারণ ক্ষমতা এবং অপরটি হল বিশেষ মানসিক উপাদান (Special Factor) বা বিশেষ ক্ষমতা।

সাধারণ মানসিক উপাদান (General Factor) বা সাধারণ ক্ষমতা সকল রকমের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য প্রয়োজন হয়। একে সংক্ষেপে g-factor বলা হয়।

অপর দিকে বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ করার জন্য আর একটি মানসিক উপাদান বা ক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু এই মানসিক উপাদান বা ক্ষমতা সব কাজের জন্য এক রকম নয়। এই দ্বিতীয় উপাদান বা ক্ষমতাটি প্রত্যেক ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুপে দেখা যায়। এই জাতিয় মানসিক উপাদান বা ক্ষমতা গুলিকে স্পিয়ারম্যান নাম দিয়েছেন বিশেষ মানসিক উপাদান (Special Factor) বা বিশেষ ক্ষমতা। এদের সংক্ষেপে বলা হয় s-factor

অর্থাৎস্পিয়ারম্যান মানুষের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ করার মানসিক উপাদান বা ক্ষমতা গুলিকে দুটি প্রধান শ্রেণিতে ভাগ করেছেন। যথা—(১) সাধারণ মানসিক উপাদান বা সাধারণ ক্ষমতাএবং (২) বিশেষ মানসিক উপাদান বা বিশেষ ক্ষমতা। মনোবিদ্যায় স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত এই মতবাদ দ্বি-উপাদান তত্ত্ব নামে পরিচিত।
Tutorial Point At Nishiganj
(Geometric Diagram of Spearman's TWO FACTOR THEORY)

স্পিয়ারম্যানের দ্বি- উপাদান তত্ত্বটি উপরের জ্যামিতিক চিত্রের সাহায্যে বোঝানো যায়। ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার পূর্ণ আধারটি চিত্রে পরিবেশিত হয়েছে বড় উপবৃত্তের অন্তর্ভুক্ত ক্ষেত্রের মাধ্যমে। আর বিশেষ মানসিক ক্ষমতা গুলিকে চিত্রে এক একটি ছোট উপবৃত্তের মাধ্যমে পরিবেশন করা হয়েছে। যার কিছুটা সাধারণ মানসিক ক্ষমতা বা General Mental Ability বা g এবং কিছুটা বিশেষ মানসিক ক্ষমতা বা Special Mental Ability বা s। ছোট উপবৃত্ত গুলিকে এক একটি কাজ হিসাবে তুলে ধরা হয়েছে। যেখানে, ১ নং কাজের উপবৃত্তটিতে বিশেষ মানসিক ক্ষমতা বা Special Mental Ability বা হিসাবে রয়েছে গাণিত সংক্রান্ত বিশেষ মানসিক ক্ষমতা বা s/m (Special Mental Ability of Mathematics)। অনুরুপভাবে ২ নং কাজের উপবৃত্তটিতে রয়েছে ভাষা সংক্রান্ত বিশেষ মানসিক ক্ষমতা বা s/l (Special Mental Ability of Language), ৩ নং কাজের উপবৃত্তটিতে রয়েছে লেখা সংক্রান্ত বিশেষ মানসিক ক্ষমতা বা s/w (Special Mental Ability of Writing), ৪ নং কাজের উপবৃত্তটিতে রয়েছে পঠন সংক্রান্ত বিশেষ মানসিক ক্ষমতা বা s/r (Special Mental Ability of Reading)। এই বিশেষ মানসিক ক্ষমতা গুলির মধ্যে একটির সঙ্গে অন্যটির কোন মিল নেই। এরা প্রকৃতিগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কিন্তু ৪ টি কাজে অবস্থিত সাধারণ মানসিক ক্ষমতা বা General Mental Ability বা g প্রকৃতিগত দিক থেকে সম্পূর্ণ অভিন্ন।

Comments

Popular posts from this blog

IV Semester: Class XII English WBCHSE

  50 short questions and answers from “ Down the Rabbit Hole ” — Chapter 1 of Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. 1. Q: Who is the author of Down the Rabbit Hole? A: Lewis Carroll. 2. Q: Who is the main character of the story? A: Alice. 3. Q: Where was Alice sitting at the beginning of the story? A: Beside her sister on the riverbank. 4. Q: How did Alice feel before she saw the Rabbit? A: She felt bored and sleepy. 5. Q: What was Alice’s sister doing? A: Reading a book. 6. Q: Why did Alice find the book uninteresting? A: Because it had no pictures or conversations. 7. Q: What suddenly caught Alice’s attention? A: A White Rabbit running by. 8. Q: What color were the Rabbit’s eyes? A: Pink eyes. 9. Q: What strange thing did the Rabbit do? A: It spoke to itself and looked at a watch. 10. Q: What did the Rabbit say as it ran? A: “Oh dear! Oh dear! I shall be late!” 11. Q: What did the Rabbit take out of its waistcoat pocket? A: A watch. 12. Q: Why was Alice surprised to ...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...

Class XI BENGALI নীলধ্বজের প্রতি জনা

            নীলধ্বজের প্রতি জনা ক) এক কথায় উত্তর দাও:-  ১) পার্থ কে? ২) শাশুড়ীর যোগ্য বধূটি কে? ৩) 'নীলধ্বজের প্রতি জনা’-র মূল রস কী? ৪) 'বীরাঙ্গনা' কাব্যে কোন বিদেশী কবির ছায়া আছে ? ৫) শিখন্ডী কে? ৬)‘বিধাতার এ বিধি জগতে’ — বিধিটি কি? ৭) কে কাকে 'স্বৈরিনী' বলেছে?  ৮) 'কুরঙ্গী' শব্দটির অর্থ কি?  ৯) 'নীলধ্বজের প্রতি জনা' কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে ?  ১০) 'নীলধ্বজের প্রতি জনা' পত্রটি কোন কাব্যের অন্তর্গত ? ১১) 'বিবাদপরান্মুখ' কথার অর্থ কী ?  ১২)   রাজ তোরণে কী বাজছে ? ১৩) 'মহেষ্বাস' কথার অর্থ কী? ১৪) 'পীতাম্বর' কার নাম ? ১৫) 'ইন্দিরা' কার নাম ? ১৬) কে সতত পান্ডব গান  গেয়েছেন ? ১৭) "পৌরব সরসে নলিনী" -কার সম্পর্কে বলা হয়েছে ? ১৮) 'রাজকেতু' কথার অর্থ কী ? ১৯)জনার পুত্রের নাম কি ? ২০) কাকে 'পান্ডুরথী' বলা হয়েছে ? ২১) পাঞ্চালি কে ? ২২) কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত ? ২৩) কবিতাটি মধুসূদনের  কাব্যের কততম পত্রিকা ? ২৪) 'চন্ডাল' কাকে বলা হয়েছে ? ২৫) 'বিবর' কী ? ২৬) ...