Skip to main content

Posts

Class XII Education: স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর।

  স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব আলোচনা কর। উঃ- ব্রিটিশ মনোবিজ্ঞানী চার্লস স্পিয়ারম্যান ১৯০৪ খ্রিঃ তার বুদ্ধি সম্পর্কীয় দ্বি-উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। তার এই তত্ত্ব বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করেছে। দ্বি-উপাদান তত্ত্ব অনুযায়ী যে কোন ধরণের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য মানুষের দুই রকমের মানসিক উপাদান বা ক্ষমতার প্রয়োজন হয়। এদের মধ্যে একটি হল সাধারণ মানসিক উপাদান ( General Factor ) বা সাধারণ ক্ষমতা এবং অপরটি হল বিশেষ মানসিক উপাদান ( Special   Factor)  বা বিশেষ ক্ষমতা। সাধারণ মানসিক উপাদান ( General   Factor)  বা সাধারণ ক্ষমতা সকল রকমের বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ সম্পাদন করার জন্য প্রয়োজন হয়। একে সংক্ষেপে  g-factor  বলা হয়। অপর দিকে বৌদ্ধিক কাজ বা বিচার বিবেচনামূলক কাজ করার জন্য আর একটি মানসিক উপাদান বা ক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু এই মানসিক উপাদান বা ক্ষমতা সব কাজের জন্য এক রকম নয়। এই দ্বিতীয় উপাদান বা ক্ষমতাটি প্রত্যেক ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুপে দেখা যায়। এই জাতিয় মানসিক উপাদান ব...

Class XII Education: বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি কী কী হবে ?

  বিশ্ববিদ্যালয় কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি কী কী হবে ? স্বাধীনতা লাভের পর উচ্চ শিক্ষার গুরুত্ব আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, এই কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার কতকগুলি লক্ষ্য নির্ধারণ করেছেন। সেগুলি হল — ১) নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জনঃ- সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বদানে সমর্থ ব্যক্তি গড়ে তোলাই হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার অন্যতম লক্ষ্য। ২) চারিত্রিক উন্নতি সাধনঃ- কমিশন বলেছেন- আমরা একটা সভ্যতা গড়ে তুলতে চাই। আর একটা সভ্যতা নির্ভর করে ব্যক্তির চারিত্রিক দৃঢ়টার উপর। সুতরাং, বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের চারিত্রিক দৃঢ়টা ও মূল্যবোধ বিকাশ হবে উচ্চ শিক্ষার লক্ষ্য। ৩) কৃষ্টির সংরক্ষণ ও প্রসারঃ- কমিশনের মতে, ভারতীয় কৃষ্টি বা সংস্কৃতি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং সেই সঙ্গে পাশ্চাত্য বস্তুবাদ ও ভারতীয় আধ্যাত্মবাদ এই উভয়ের সংরক্ষণ ও প্রসার সাধনই হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার অপর একটি অন্যতম লক্ষ্য। ৪) গণতান্ত্রিক চেতনার সঞ্চারঃ- ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং, তার উপযোগী করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে ...

Class XII Education: ** জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয় গুলি কী ছিল ?

 **  জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয় গুলি কী ছিল  ? দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে  আলোচনার জন্য ১৯৮৫ খ্রীষ্টাব্দে তৎকালীন  ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধি  নতুন একটি  জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের কথা ঘোষণা করেন।  সেই ঘোষণা অনুযায়ী ১৯৮৬ খ্রীষ্টাব্দের ২১ শে  এপ্রিল একটি জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয় ,  যা  জাতীয় শিক্ষানীতি - ১৯৮৬ নামে পরিচিত।  এই শিক্ষানীতির মূল আলোচ্য বা বিচার্য বিষয়গুলি  ছিল — ১) ভূমিকা — ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির প্রথম আলোচ্য অংশ ছিল ভূমিকা। এখানে ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে ১৯৬৮ সালের জাতীয় শিক্ষানীতি সম্পূর্ণরূপে কার্যকরী হয়নি। তাই ১৯৮৬ সালে পুনরায় একটি নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করা হল। ২) শিক্ষার লক্ষ্য ও দায়িত্ব — শিক্ষার লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে জাতীয় শিক্ষানীতি - ১৯৮৬ তে বলা হয়েছে-- শিক্ষা হবে সকলের জন্য ,  শিক্ষার কাজ হবে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংস্কৃতির মনোভাব গড়ে তোলা এবং তাদের বিদ্যালয় মনস্ক হতে সাহায্য করা। ৩) জ...

Class XI Education: জীবনব্যাপী শিক্ষা ধারণা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ?

  nishiganjcenter.blogspot.com * জীবনব্যাপী শিক্ষা ধারণা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ? উত্তর:  ১৯৭২  সালে ইউনেস্কো দ্বারা আয়োজিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনে জীবনব্যাপী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তখন শিক্ষার পূনর্গঠনের জন্য যে সাতটি মূল বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল “জীবনব্যাপী শিক্ষা”। আধুনিক শিক্ষা ক্ষেত্রে “জীবনব্যাপী শিক্ষা” ধারণাটি একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে ১৯৯৬ সালে জ্যাক ডেলোর বলেছেন,  “একবিংশ শতাব্দীর শিক্ষা হল  জীবনব্যাপী শিক্ষা “। জীবনব্যাপী  শিক্ষার অর্থ  ও ধারণা: খুব সহজভাবে বলতে গেলে জীবনব্যাপী শিক্ষা হল “যতদিন বাঁচি ততদিন শিখি”। এই  শিক্ষা মনে করে শিক্ষা কেবলমাত্র বাল্যকাল থেকে কৈশোর কালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে  পা চালিয়ে চলতে গেলে শিক্ষার ব্যাপ্তি হবে সমগ্রজীবন- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই  শিক্ষার অর্থ ও ধারণা  আরও স্পষ্ট হবে যদি এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করা যায় । জীবনব্যাপী শিক্ষার বৈশিষ্ট্য: ১. ব্যক্তির ইচ্ছার উপর নি...

Class xi Education : সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?

  * সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ? 2+6=8 উত্তর: সংকীর্ণ অর্থে শিক্ষা হল কোন প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট পাঠক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা  পাঠক্রমের  বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালনের মাধ্যমে ডিপ্লোমা লাভের প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হল  শিশুর শূন্য মনে জ্ঞানের সঞ্চার, শিক্ষক বা পুস্তক হল জ্ঞানভান্ডার, সেই জ্ঞানের ভান্ডার থেকে স্বর্ণরূপ জ্ঞান  শিশুর শূন্য মনে সঞ্চারিত হয়।  একেই বলা হয় “Gold Sack Theory” । শিক্ষক বা পুস্তক হল জ্ঞানের খনি।  সেই খনি বা  উৎস থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্য মন ভরে ওঠে। একে বলা হয় (Pipe Line Theory) পাইপলাইন থিউরি বা জলের নল তত্ত্ব  । এইভাবে শিক্ষার দ্বারা বাহ্যিক জ্ঞান  শিশুর শূন্য  মনে সঞ্চিত হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা : অধ্যাপক মাকাঞ্জি  (S.S. Mackenzi) বলেছেন, ” সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে ক্ষমতার বিকাশ ও চর্চা করার যে কোনো সচেতন প্রয়াস কে বোঝায়। “ জি.এইচ. থম্পসন ...

একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান

  প্রথম অধ্যায় ১.  শিক্ষা ও এডুকেশন শব্দের  বুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো ? ২.  সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ? ৩. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায় ? এই শিক্ষার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ? ৪.  সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা র মধ্যে পার্থক্য লেখ? ৫. জীবনব্যাপী শিক্ষা ধারণা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো ? ৬.  শিক্ষার ধারণা এবং শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ? ৭.  শিক্ষার পরিধি ( Scope of education) ৮. শিক্ষা একটি প্রক্রিয়া ব্যাখ্যা করো ? ৯.  শিক্ষার লক্ষ্য প্রয়োজন কেন ? শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কেন ? ১০.  শিক্ষার লক্ষ্য গুলি সংক্ষেপে আলোচনা করো? ১১. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের  সুবিধা ও অসুবিধা আলোচনা করো ১২. সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায় ? এই লক্ষ্যের  সুবিধা ও অসুবিধা গুলি আলোচনা করো ? ১৩. শিক্ষার লক্ষ্য ” ব্যক্তির বিকাশ বা ব্যক্তির উন্নয়ন” আলোচনা করো ? ১৪. ...

English Honours 6th sem syllabus: cbpbu

  B.A. HONOURS IN ENGLISH 6th Semester(cbpbu) English Honours 6th sem syllabus