Tutorial Point At Nishiganj
জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো | XI Pol science ভূমিকা: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা হল বর্তমান বিশ্বের রাষ্ট্রনৈতিক চিন্তাজগতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় ও আনুষঙ্গিক বিষয়ের আলোচনা গত শতাব্দী থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরশীলতা, দু-দুটি বিশ্বযুদ্ধ, আণবিক যুদ্ধের আশঙ্কা ও আতংক, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবসভ্যতার অস্তিত্বরক্ষা প্রভৃতি বহু ও বিভিন্ন কারণে জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতার সমস্যাটি এখন বহু-আলোচিত। ১. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পারস্পরিক সম্পর্ক: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে শতাধিক বছর ধরে। অনেকের মতে, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু। আবার অনেকে এই মতের বিরোধিতা করে বলেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু নয় বরং পরস্পরের পরিপূরক। যাঁরা মনে করেন এই দুটি ধারণা একে অপরের শত্রু তাঁদের মধ্যে অন্যতম হলেন—রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, গার্নার, ল্যাস্কি প্রমুখ। অপরদিকে ম্যাৎসিনি, জির্মান, রাসে...
Comments
Post a Comment
What type of content you need?