Skip to main content

ইতিহাস: Class 6, 11, UG, PG, Competitive Exam

History

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো ।

উত্তর:- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেন ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কবে
আবিষ্কৃত হয় ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ১৯৭৪ সালে আবিষ্কৃত হয় ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ বোলান গিরিপথের কাছে
ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার
নিদর্শন ।

প্রশ্ন:- ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?
উত্তর:- ভারতীয় সভ্যতা প্রায় ৮৫০০ বছরের প্রাচীন ।

প্রশ্ন:- ভারতের কোন কোন স্থানে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ?
উত্তর:- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।

প্রশ্ন:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী ?
উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা ।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ভারতের
তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের
অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।

প্রশ্ন:- পশুপালনের ওপর ভিত্তি করেভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক ।

প্রশ্ন:- বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার ৫টি
গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?
উত্তর:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল (ক) মেহেরগড় (খ) কিলে গুল মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা (ঙ) মুন্ডিগাক ।

প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন ?
উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ
রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার করেন ।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত ?
উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ছিল একটি নগর কেন্দ্রিক সভ্যতা।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?
উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন ।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?
উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না ।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কত দিন আগে গড়ে উঠেছিল ?
উত্তর:- খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ।

প্রশ্ন:- ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে।

প্রশ্ন:- ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?
উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদারো
অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে ।

 :- হরপ্পা সভ্যতা কবে আবিস্কৃত হয় ?

উত্তর:- হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিস্কৃত হয় ।
প্রশ্ন:- হরপ্পা সভ্যতার কালসীমা লেখো ?
উত্তর:- হরপ্পা সভ্যতার কালসীমা হল ৩,০০০/2500 – 1750 খ্রিস্টপূর্বাব্দ।
প্রশ্ন:- সিন্ধু সভ্যতা আবিস্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিক এর নাম লেখো ?
উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ
রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিস্কার করেন ।
প্রশ্ন:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তর:- ভারতবর্ষেরর প্রাচীনতম বন্দরের নাম গুজরাটের লোথাল ।
প্রশ্ন:- রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর:- রাজস্থানের কালিবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ।
প্রশ্ন:- কোন বন্দরের মাধ্যমে হরপ্পা- সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ?
উত্তর:- লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত।
প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার লিপির নাম কি ?
উত্তর:- হরপ্পা-সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি ।
প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ?
উত্তর:- হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক ।
প্রশ্ন:- হরপ্পা কোথায় অবস্থিত ?
উত্তর:- হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত ।
প্রশ্ন:- প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত ?
উত্তর:- আর্যরা ছিল ভারতের বহিরাগত দীর্ঘকায় গৌরবর্ণ ও সুদর্শন এক জাতি– যাদের আদি বাসস্থান ছিল মধ্য
এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপ মহাদেশের অস্ট্রিয়া , হাঙ্গেরী অথবা চেকোস্লোভাকিয়ার
বিস্তীর্ণ অঞ্চলে ।
প্রশ্ন:- আর্যরা প্রথম কবে ভারতে আসে ?
উত্তর:- আনুমানিক ১,৫০০
খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।
প্রশ্ন:- আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে ?
উত্তর:- উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী, সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয়
উপত্যকায় সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করে ।
প্রশ্ন:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ?
উত্তর:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক ।
প্রশ্ন:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ
প্রশ্ন:- ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?
উত্তর:- ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ ।
প্রশ্ন:- বিশ্বের দরবারে হরপ্পা
সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো ?
উত্তর:- বিশ্বের দরবারে হরপ্পা
সভ্যতার প্রথম অবদান হল উন্নত নগর পরিকল্পনা ।
প্রশ্ন:- কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল।
প্রশ্ন:- মহেঞ্জোদরো কোথায়
অবস্থিত ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় , সিন্ধু নদের
পশ্চিম তীরে মহেঞ্জোদরো অবস্থিত ।
প্রশ্ন:- মহেন-জো-দরো শব্দের অর্থ কী ?
উত্তর:- মহেন-জো-দরো শব্দের অর্থ হল মৃতের স্তূপ ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখো ?
উত্তর:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম হরপ্পা ও লোথাল।
প্রশ্ন:- বেদের অপর নাম কী ?
উত্তর:- বেদের অপর নাম শ্রুতি ।
প্রশ্ন:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উত্তর:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ নাম ঋকবেদ ।
প্রশ্ন:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার
নাম কী ?
উত্তর:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি ।
প্রশ্ন:- বেদের শেষ ভাগের নাম কী ?
উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব ।
প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:- উপনিষদ কে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয় ।
প্রশ্ন:- বেদ কবে রচিত হয় ?
উত্তর:- খ্রিষ্টপূর্ব ১,৫০০ - ১০০০ অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা
হয়ে থাকে ।
প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী ?
উত্তর:- বেদের চারটি ভাগ আছে - যথা
ঋক,সাম,যজু, ও অথর্ব ।
প্রশ্ন:- প্রত্যেক বেদের কয়টি অংশ ও কী কী ?
উত্তর:- প্রত্যেক বেদের চারটি অংশ , যথা: সংহিতা , ব্রাহ্মণ, আরন্যক এবং উপনিষদ বা বেদান্ত ।
প্রশ্ন:- কী ভাবে বেদ কথাটির উৎপত্তি হয় ?
উত্তর:- বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয় , বিদ শব্দের অর্থ হল জ্ঞান ।
প্রশ্ন:- গৃহপতি বা কুলপা কাকে বলা হত ?
উত্তর:- বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুলপা বলা হত ।
প্রশ্ন:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম করো ?
উত্তর:- বৈদিক যুগের কয়েক জন বিদুষী নারীর নাম হল অন্ডালা, ঘোষ, মমতা,
লোপামুদ্রা প্রভৃতি ।
প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য ।
প্রশ্ন:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কী ?
উত্তর:- আর্যদের চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাসাশ্রম ।
প্রশ্ন:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কী ?
উত্তর:- বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম ‘নিষ্ক’ ও ‘মনা’ ।
প্রশ্ন:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের
নাম করো ?
উত্তর:- ঋকবৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবি মানুষের নাম হল সূত্রধর,চর্মকার,ছুতোর,তাঁতী, কুমোর, প্রভৃতি ।
প্রশ্ন:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল ?
উত্তর:- বৈদিক যুগে বিনিময়ের প্রধান
মাধ্যম ছিল গোরু ।
প্রশ্ন:- আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল ?
উত্তর:- আর্যদের বিনিময় প্রথারপ্রধান মাধ্যম ছিল গোরু।
প্রশ্ন:- বৈদিক সভ্যতা কী ?
উত্তর:- বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠেছে তাই বৈদিক সভ্যতা ।
প্রশ্ন:- বৈদিক সভ্যতার স্রষ্টা কারা ?
উত্তর:- বৈদিক সভ্যতার স্রষ্টা হল আর্যরা ।
প্রশ্ন:- ঋকবেদে বলি শব্দটি কী অর্থে ব্যবহৃত হত ?
উত্তর:- ঋকবেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হত।
প্রশ্ন:- উপনিষদ কী ?
উত্তর:- উপনিষদ হল বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ ।
প্রশ্ন:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো ?
উত্তর:- চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম বেদাঙ্গ ।
প্রশ্ন:- বৈদিক যুগের দুটি জনসভার নাম করো যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ?
উত্তর:- সভা ও সমিতি -নামে দুটি জনসভা
রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত ।
প্রশ্ন:- বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল ?
উত্তর:- বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত ।
প্রশ্ন:- দশরাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে ?
উত্তর:-দশরাজার যুদ্ধ কাহিনী ঋকবেদে লিপিবদ্ধ আছে।

Comments

Popular posts from this blog

IV Semester: Class XII English WBCHSE

  50 short questions and answers from “ Down the Rabbit Hole ” — Chapter 1 of Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. 1. Q: Who is the author of Down the Rabbit Hole? A: Lewis Carroll. 2. Q: Who is the main character of the story? A: Alice. 3. Q: Where was Alice sitting at the beginning of the story? A: Beside her sister on the riverbank. 4. Q: How did Alice feel before she saw the Rabbit? A: She felt bored and sleepy. 5. Q: What was Alice’s sister doing? A: Reading a book. 6. Q: Why did Alice find the book uninteresting? A: Because it had no pictures or conversations. 7. Q: What suddenly caught Alice’s attention? A: A White Rabbit running by. 8. Q: What color were the Rabbit’s eyes? A: Pink eyes. 9. Q: What strange thing did the Rabbit do? A: It spoke to itself and looked at a watch. 10. Q: What did the Rabbit say as it ran? A: “Oh dear! Oh dear! I shall be late!” 11. Q: What did the Rabbit take out of its waistcoat pocket? A: A watch. 12. Q: Why was Alice surprised to ...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...

Class XI BENGALI নীলধ্বজের প্রতি জনা

            নীলধ্বজের প্রতি জনা ক) এক কথায় উত্তর দাও:-  ১) পার্থ কে? ২) শাশুড়ীর যোগ্য বধূটি কে? ৩) 'নীলধ্বজের প্রতি জনা’-র মূল রস কী? ৪) 'বীরাঙ্গনা' কাব্যে কোন বিদেশী কবির ছায়া আছে ? ৫) শিখন্ডী কে? ৬)‘বিধাতার এ বিধি জগতে’ — বিধিটি কি? ৭) কে কাকে 'স্বৈরিনী' বলেছে?  ৮) 'কুরঙ্গী' শব্দটির অর্থ কি?  ৯) 'নীলধ্বজের প্রতি জনা' কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে ?  ১০) 'নীলধ্বজের প্রতি জনা' পত্রটি কোন কাব্যের অন্তর্গত ? ১১) 'বিবাদপরান্মুখ' কথার অর্থ কী ?  ১২)   রাজ তোরণে কী বাজছে ? ১৩) 'মহেষ্বাস' কথার অর্থ কী? ১৪) 'পীতাম্বর' কার নাম ? ১৫) 'ইন্দিরা' কার নাম ? ১৬) কে সতত পান্ডব গান  গেয়েছেন ? ১৭) "পৌরব সরসে নলিনী" -কার সম্পর্কে বলা হয়েছে ? ১৮) 'রাজকেতু' কথার অর্থ কী ? ১৯)জনার পুত্রের নাম কি ? ২০) কাকে 'পান্ডুরথী' বলা হয়েছে ? ২১) পাঞ্চালি কে ? ২২) কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত ? ২৩) কবিতাটি মধুসূদনের  কাব্যের কততম পত্রিকা ? ২৪) 'চন্ডাল' কাকে বলা হয়েছে ? ২৫) 'বিবর' কী ? ২৬) ...