অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি
অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে ? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
উঃ- অন্তর্দৃষ্টিমূলক শিখনঃ- ওয়ারদাইমার, কুর্টজ কফ্কা ও উলফ্গ্যাং কোহ্লার প্রমুখ সমগ্রতাবাদী শিখন কৌশল হিসাবে অন্তর্দৃষ্টি কৌশলের কথা বলেন।
এঁদের মধ্যে কোহ্লার শিম্পাঞ্জির ওপরে এবং ওয়ারদাইমার মানুষের শিখনের ওপর পরীক্ষা করে মন্তব্য করেন যে,
প্রাণীরা সব সময় প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শেখে না। সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ উপলব্ধি হওয়ার পরে প্রাণী সমস্যার সমাধান করে।
এটা হঠাৎ ঘটে, এর জন্য প্রচেষ্টা ও ভুলের প্রয়োজন হয় না। একেই অন্তর্দৃষ্টি বলে।
অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য-
সামান্যীকরণ ও পৃথকীকরণ- সমগ্রতাবাদীগণ অন্তর্দৃষ্টি জাগ্রত হওয়ার জন্য দুটি মানসিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
এই দুটি প্রক্রিয়া হল- ক)সামান্যীকরণ এবং খ)পৃথকীকরণ। শিখন পরিস্থিতির মধ্যে যেগুলি অপ্রাসঙ্গিক,
সেগুলিকে বাতিল করে কেবলমাত্র প্রাসঙ্গিক ও সাধারণ বৈশিষ্ট্যগুলিকে বেছে নেওয়ার নামই হল পৃথকীকরণ
এবং পরে ওই সাধারণ বৈশিষ্ট্যগুলির ওপর ভিত্তি করে সামান্যধর্মী সূত্র তৈরি করার নামই হল সামান্যীকরণ।
নিজস্ব বৈশিষ্ট্যাবলি- শিখনের ক্ষেত্রে কোনো কাজ সম্পূূর্ণ হওয়ার আগে বাধাপ্রাপ্ত হলে শিখনে অংশগ্রহণকারীর অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে একটি অতৃপ্তিকর অবস্থার উন্মেষ ঘটে।
তখন সে তার ওই ধরনের অতৃপ্তিকর অবস্থার সামাধানের উদ্দেশ্যে শিখন পরিস্থিতির সম্পূর্ণ অংশকে বিশ্লেষণ করে
ও তার মধ্য থেকে এলোমেলো বিষয়গুলি বাদ দিয়ে সঠিক গুণকে নির্বাচন করে। এর ফলে তার সামনে সম্পূর্ণ সমস্যার সমাধানটি স্পষ্ট হয়ে ওঠে।
সমস্যা বিশ্লেষণ ও সমাধান- সমগ্রতাবাদীদের মতে অন্তর্দৃষ্টি শিখনের নিজস্ব কতকগুলি বৈশিষ্ট্য বা স্তর রয়েছে।
এগুলি হল-ক)শিখন পরিস্থিতি বা সমস্যাকে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা খ)অংশ বিশেষের পরিবর্তে সমগ্র সমস্যাটির উদ্দেশ্য সামগ্রিক ভাবে উপলব্ধি করা,
গ)পরিস্থিতির অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা ঘ) সমস্যাটির অন্তর্নিহিত তত্ত্ব
এবং বৈশিষ্ট্যগুলির পৃথকীকরণ ও সামান্যীকরণ ঘটানো এবং ঙ) সবশেষে হঠাৎই নিজের আচরণের পরিবর্তন ঘটানো।
Comments
Post a Comment
What type of content you need?