শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা
শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী ? শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া বিষয়টি সংক্ষেপে আলোচনা করো।
উঃ- শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা- যে কোনো পরিকল্পিত কর্মসূচীর অপরিহার্য শর্ত হল তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে।
লক্ষ্যই শিক্ষার মধ্যে গতি আনে। যে সমস্ত কারণে শিক্ষার লক্ষ্য সমূহের প্রয়োজনীয়তা রয়েছে, তা হল-
১) শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্মসম্পাদনের প্রেষণা বৃদ্ধি করে।
২) শিক্ষায় মূল্যায়নের ভিত্তি তৈরি হয়। ৩) শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কর্মপ্রচেষ্টাকে অর্থবহ করে তোলে।
৪)বিভিন্ন সময়ে শিক্ষার লক্ষ্য পর্যালোচনা করে সেই সময়ের দেশের আর্থসামাজিক সাংস্কতিক অবস্থা সম্পর্কে জানা যায়।
৫) শিক্ষার পাঠক্রম প্রণয়নে শিক্ষার লক্ষ্যই সাহায্য করে। ৬) শিক্ষার্থীর বৌদ্ধিক সক্রিয়াতা বৃদ্ধিতে সাহায্যা করে।
৭)বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতেও সাহায্য করে।
৮) শিক্ষার লক্ষ্য শিক্ষামূলক কর্মসম্পাদনের পথ নির্দেশ করে, সময় ও শ্রম সাশ্রয় করে।
শিক্ষা প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্যা অংশ হল শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর আচরণগত মান উন্নয়নে
এবং সর্বাঙ্গীন বিকাশে শিক্ষার লক্ষ্যের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে।
শিক্ষার্থী কী শখবে এবং কেন শিখবে অথবা শিক্ষক কী শেখাবেন এইগুলি সবই শিক্ষার লক্ষ্যের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। তাই শিক্ষার লক্ষ্য বিশেষ গুরুত্বপূর্ণ।
শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া- নিম্নলিখিত যুক্তির ভিত্তিতে শিক্ষাকে একটি জীবনব্যাপী প্রক্রিয়ারুপে অভিহিত করা যায়।
১) ব্যাপক অর্থে শিক্ষা- সংকীর্ণ অর্থে শিক্ষা হল চার দেওয়ালে আবদ্ধ প্রথাগত শিক্ষা।
অন্যদিকে ব্যাপক অর্থে শিক্ষা হল জীবনব্যাপী প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যুপর্যন্ত এই শিক্ষা চলতে থাকে।
২) শিক্ষা হল অভিযোজন- বেঁচে থাকার জন্যা সারাজীবন বিভিন্ন পরিবেশের সঙ্গে আমাদের অভিযোজন করে চলতে হয়।
এই অভিযোজনের ফলে আমাদের আচরণে পরিবর্তন ঘটে। আর আচরণগত পরিবর্তনকেই শিক্ষা বলে। তাই শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া।
৩) শিক্ষা হল বিকাশ- শিক্ষা একটি বিকাশমূলক প্রক্রিয়া। বিকাশ বা গুণগত পরিবর্তন যেমন ব্যাক্তির আমৃত্যু চলতে থাকে, তেমনি শিক্ষার প্রক্রিয়াও জীবনব্যাপী চলতে থাকে।
Comments
Post a Comment
What type of content you need?