Skip to main content

Class 12 Education সমসুযোগ বলতে কি বোঝায়

 

সমসুযোগ বলতে কি বোঝায়

সমসুযোগ বলতে কি বোঝায়?শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা কর।

উঃ- সমসুযোগ- সমসুযোগ বলতে বোঝায় জনগণের সমান অধিকার অর্জন করা।

যে সমাজে জনগণের সমান অধিকার আছে এবং ব্যক্তিগত বিকাশে কোনো ধরনের বাধা নেই,

সেই সমাজে ‘সমসুযোগ’ রয়েছে বলে মনে করা হয়।

গণতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হল প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ ও সর্বাঙ্গীন বিকাশ সাধন।

‘শিক্ষায় সমসুযোগ’ এর মূল কথা হল- রাষ্ট্রের সাধ্যানুযায়ী ব্যয়ে সকলের প্রয়োজন মতো সর্বোত্তম শিক্ষার সুযোগ সৃষ্টি করা।

শিক্ষায় সমসুযোগের জন্য করণীয় বিষয়-

শিক্ষার জাতীয়করণ- শিক্ষায় সমসুযোগের জন্য প্রয়োজনীয় শিক্ষার জাতীয়করণের ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হতে হবে।

সাধারণ বিদ্যালয় ব্যবস্থার বাস্তবায়ণ- কোঠারি কমিশনের সুপারিশ অণুযায়ী ‘সাধারণ বিদ্যালয় ব্যবস্থাকে’ যথাযথভাবে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে।

এর জন্য দেশের প্রতিটি বিদ্যালয়ের দ্বার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

মেধার ভিত্তিতে শিক্ষার্থীকে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। দেশের সব প্রতিষ্ঠানের মানকে সমান গুরুত্ব দিতে হবে।

অসাম্য দূরীকরণ- গ্রামাঞ্চলের এবং শহরাঞ্চলের শিক্ষার মধ্যে যে অসাম্য রয়েছে, তা যতদূর সম্ভব কমাতে হবে।

সুযোগসুবিধার অভাব দূরীকরণ- দেশের সকল রাজ্যের শিক্ষা এক প্রকার নয়। বিভিন্ন রাজ্যের মধ্যে শিক্ষায় সুযোগসুবিধার ক্ষেত্রে যে অভাব রয়েছে,

তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা- দেশের বিভিন্ন অংশে যে সব বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে,

তাদের জন্য ব্যাপকভাবে বিশেষ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।

অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষা- বিভিন্ন অনগ্রসর শ্রেণির মানুষদের জন্য যেমন SC,ST এবং OBC-দের জন্য শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে।

সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা- ধর্মগত এবং ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শিক্ষার জন্য সবধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নারী শিক্ষার বিকাশ- শিক্ষা ক্ষেত্রে নারীরা যাতে পর্যাপ্ত সুযোগসুবিধা ভোগ করতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা- দৈহিক ও মানসিক দিক থেকে যারা প্রতিবন্ধী, তাদের জন্যও শিক্ষা থেকে উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে।

বৈষম্য দূরীকরণের ব্যবস্থা- লিঙ্গগত, জাতিগত এবং শ্রেণিগত বৈষম্য দূর করে সমাজের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যাতে শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ পায়, তার ব্যবস্থা করতে হবে।

Comments

Popular posts from this blog

জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো | 11 Pol science

  জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো | XI Pol science ভূমিকা: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা হল বর্তমান বিশ্বের রাষ্ট্রনৈতিক চিন্তাজগতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় ও আনুষঙ্গিক বিষয়ের আলোচনা গত শতাব্দী থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরশীলতা, দু-দুটি বিশ্বযুদ্ধ, আণবিক যুদ্ধের আশঙ্কা ও আতংক, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবসভ্যতার অস্তিত্বরক্ষা প্রভৃতি বহু ও বিভিন্ন কারণে জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতার সমস্যাটি এখন বহু-আলোচিত। ১. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পারস্পরিক সম্পর্ক:  জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে শতাধিক বছর ধরে। অনেকের মতে, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু। আবার অনেকে এই মতের বিরোধিতা করে বলেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু নয় বরং পরস্পরের পরিপূরক। যাঁরা মনে করেন এই দুটি ধারণা একে অপরের শত্রু তাঁদের মধ্যে অন্যতম হলেন—রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, গার্নার, ল্যাস্কি প্রমুখ। অপরদিকে ম্যাৎসিনি, জির্মান, রাসে...

'Asleep in the Valley' by Arthur Rimbaud Class 12 English WBCHSE

  'Asleep in the Valley' SAQ Type Questions 1) Where are the feet of the soldier placed ? Ans : The soldier's feet are placed among the flowers in the valley. 2) What is the soldier's smile compared to ? OR, What is the smile of the dead soldier compared to ? Ans : A soldier's smile is compared to the gentle, pure and innocent smile of a child. 3) Trace the note of irony in the expression 'at peace'? Ans : The expression at peace suggests that the soldier is sleeping peacefully but in a different sense. The soldier no longer has to go to war because the soldier is a victim of war. 4) What does 'heavy undergrowth' refer to ? Ans : 'Heavy undergrowth' refers to the bushes and the plants of the valley. 5) Why is the soldier pale ? Ans : The soldier is pale because he is lying dead in the valley. 6) Where does the soldier lie stretched ? Ans : The young soldier is lying on the thick grass in a small valley surrounded by bushes and flowering trees...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...