দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায় (বচন)
১. বচন কাকে বলে?
উঃ ভাষায় প্রকাশিত অবধারণকে বচন বলে। অর্থাৎ যে বিবৃতি সত্য বা মিথ্যা হয় তাকে বচন বলা হয়।
২. একটি আদর্শ বচনের কয়টি অংশ ও কি কি?
উঃ একটি আদর্শ বচনের চারটি অংশ। যথা -
পরিমাণক, উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয়পদ
৩. একটি আদর্শ বচনের উদাহরণ দাও।
উঃ একটি আদর্শ বচনের উদাহরণ হল -
সকল মানুষ হয় মরণশীল।
৪. একটি বচনের মূলত কয়টি অংশ?
উঃ একটি বচনের মূলত তিনটি অংশ।যথা -
উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধেয় পদ।
৫. বচনের ধর্ম কি?
উঃ বচনের ধর্ম হলো সত্যতা অর্থাৎ সত্য বা মিথ্যা হওয়া।
৬. একমাত্র..... বাক্য বচন হয়।
উঃ ঘোষক বা বিবৃতি মূলক বাক্য।
৭. একটি বচনে কয়টি পদ থাকে ও কি কি?
উঃ একটি বচনের দুটি পদ থাকে। যথা -
উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ।
৮. পদ নয় বচনের এরকম দুটি অংশের নাম লেখ।
উঃ পরিমাণক এবং সংযোজক ।
৯. একটি সত্য বচনের উদাহরণ দাও।
উঃ সকল গরু হয় তৃণভোজী প্রাণী।
১০. একটি মিথ্যা বচনের উদাহরণ দাও।
উঃ সকল গরু হয় দ্বিপদ বিশিষ্টজীব।

Comments
Post a Comment
What type of content you need?