Skip to main content

H.S. Education LEARNING

শিখন



'শিখন' কী?

অনুশীলন প্রক্রিয়ার দ্বারা প্রাণীর কোনাে আচরণের সৃষ্টি বা পরিবর্তনের ঘটনাই হল ‘শিখন'।


'শিখন’-এর একটি কার্যকরী সংজ্ঞা দাও।

সক্রিয় অনুশীলন, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে প্রাণীর মানসিক ও বাহ্যিক আচরণের পরিবর্তন সাধিত হয় যে প্রক্রিয়ায়, তাকে 'শিখন' বলে।


আধুনিক অর্থে 'শিখন' বলতে কী বােঝায়?

যে শিক্ষালব্ধ পদ্ধতিতে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কর্ম সম্পাদনের ক্ষমতালাভের মাধ্যমে প্রাণীর মানসিক ও দৈহিক আচরণে উৎকর্ষতা আসে, সেই পদ্ধতিই শিখন নামে পরিচিত।


মনােবিজ্ঞানী জে পি গিলফোর্ড 'শিখন-এর কী সংজ্ঞা দিয়েছেন?

মনােবিজ্ঞানী জে পি গিলফোর্ড-এর মতে, "Learning is change in behaviour resulting from behaviour." অর্থাৎ 'শিখন' হল আচরণ থেকে ফলজাত আচরণের পরিবর্তন প্রক্রিয়া।


শিখন' সম্পর্কে এইচ পি স্মিথ-এর কী বক্তব্য?

এইচ পি স্মিথ বলেছেন, অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরােনাে আচরণকে শক্তিশালী অথবা দুর্বল করার প্রক্রিয়াই হল শিখন।


থর্নডাইক শিখন সম্বন্ধে কী বলেছেন?

মনােবিদ থর্নডাইক বলেছেন, 'শিখন হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথার্থ ও কার্যকরী সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়া।


গার্ডেনার মারফি শিখন'-এর কোন্ সংজ্ঞা দিয়েছেন?

গার্ডেনার মারফি তাঁর শিখন-এর সংজ্ঞায় বলেছেন, পরিবেশের প্রয়ােজন মেটানাের তাগিদে মানুষ তথা সকল প্রাণীর মধ্যে যে আচরণগত পরিবর্তন ঘটে, তা-ই হল শিখন।


শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া। কার মত?

"শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া। -এটি মনােবিদ গেটস-এর অভিমত।


ম্যাকডুগালের মতে 'শিখন' কী?

মনােবিদ ম্যাকডুগালের মতে, উদ্দেশ্যসাধনের উপযােগী উপায় নির্বাচনের ক্ষমতা অর্জন করাই হল শিখন।


শিখনের প্রধান দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

শিখনের প্রধান বৈশিষ্ট্য দুটি হল- শিখন প্রক্রিয়া উদ্দেশ্যমুখী ও ক্রমবিকাশমান। শিখন পরিবেশের সঙ্গে অভিযােজন করতে সহায়তা করে।


মনােবিদ রবার্ট এম গ্যাগনের মতানুসারে শিখনের শ্রেণিবিভাগ করাে।

মনােবিদ রবার্ট এম গ্যাগনের মতানুসারে শিখনকে ৮টি ভাগে ভাগ করা যায়। সেগুলি হল-

  • সংকেত শিখন, 

  • উদ্দীপক-প্রতিক্রিয়া শিখন,

  • সমস্যাসমাধানমূলক শিখন,

  • ভাষাগত সংযােগসাধনমূলক শিখন,

  • শৃঙ্খলিতকরণ শিখন,

  • ধারণা শিখন,

  • নিয়ম শিখন এবং

  • বৈষম্যমূলক শিখন।


গ্যাগনের কোন্ গ্রন্থে শিখনের আটটি প্রকারের উল্লেখ পাওয়া যায়?

রবার্ট গ্যাগনে তার The Conditions of Learning গ্রন্থে আট প্রকারের শিখনের উল্লেখ করেছেন।


গ্যাগনের শ্রেণিবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন কোনটি?

গ্যাগনের শ্রেণিবিভাগ অনুযায়ী সবথেকে উচ্চ পর্যায়ের শিখন হল সমস্যাসমাধানমূলক শিখন।


প্রজ্ঞামূলক শিখন কাকে বলে?

যখন কোনাে ব্যক্তির জ্ঞানার্জনের উদ্দেশ্যে শিখন সাধিত হয়, তখন ওই শিখনকে বলা হয় 'প্রজ্ঞামূলক শিখন।


দক্ষতামূলক শিখন' কী?

যে শিখনের দ্বারা ব্যক্তির দক্ষতা বা সামর্থ্যের বিকাশ ঘটে, তাকে 'দক্ষতামূলক শিখন' বলে।


প্রক্ষোভমূলক শিখন বলতে কী বােঝাে?

শিশুর মধ্যে কোনাে বিষয় সম্পর্কে আদর্শগত অনুভূতির বিকাশ ঘটাতে যে শিখন হয়, তাকে 'প্রক্ষোভমূলক শিখন বলে।


নৈতিক শিখন বলতে কী বােঝাে?

শিক্ষার্থীর চারিত্রিক সংগঠন ও মূল্যবােধের বিকাশের জন্য যে শিখন প্রক্রিয়া পরিচালিত হয়, তাকে নৈতিক শিখন বলে।


দেহসঞালনগত শিখন কাকে বলে?

যে শিখন প্রক্রিয়ার দ্বারা শিশুর দেহসজ্ঞালন ক্রিয়ার পরিবর্তন ও ক্রমােন্নয়ন ঘটে, সেই শিখন প্রক্রিয়াকে দেহসঞালনগত শিখন বলা হয়।


স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে?

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্মৃতিমূলক শিখন বা স্মরণক্রিয়ার দ্বারা শিখনকে নিয়ন্ত্রিত করে।


স্মৃতি বা স্মরণক্রিয়া কাকে বলে?

যে মানসিক প্রক্রিয়ার দ্বারা পূর্বার্জিত ও সংরক্ষিত অভিজ্ঞতাকে প্রয়ােজনমতাে যথার্থ সময়ে সঠিক স্থানে স্মরণ করা যায়, সেই মানসিক প্রক্রিয়াকেই স্মৃতি বা ‘স্মরণক্রিয়া’ বলা হয়।


স্মৃতি ও কল্পনার মধ্যে একটি পার্থক্য লেখাে।

স্মৃতি অতীত ঘটনার সঙ্গে যুক্ত। অন্যদিকে কল্পনা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যে-কোনাে কালের সঙ্গেই সম্পর্কযুক্ত হতে পারে।


বিস্মৃতি কী?

স্মৃতির অভাবই হল ‘বিস্মৃতি’। এটি স্মরণক্রিয়ার বিপরীত একটি প্রক্রিয়া। এর সাধারণ অর্থ কোনাে বিষয় ভুলে যাওয়া।


শিখনের পর্যায় বা স্তরগুলি কী কী?

শিখনের স্তর বা পর্যায়গুলি হল তিন প্রকার। যথা—অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ এবং পুনরুত্থাপন। এই শেষ পর্যায়টিকে অর্থাৎ পুনরুখাপনকে আবার দুটি স্তরে বিন্যস্ত করা হয়। যথা—পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা।


সংরক্ষণ বা ধারণ বলতে কী বােঝাে?

সংরক্ষণ বা ধারণ' হল এমন একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে বাইরে থেকে অর্জিত অভিজ্ঞতাকে দীর্ঘকাল ধরে স্মৃতিতে ধরে রাখা যায় বা মনে রাখা যায়।


পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞার মধ্যে প্রভেদ কোথায়?

যে মানসিক প্রক্রিয়ার দ্বারা পূর্বে অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণের স্তর থেকে মানুষের চেতনায় আসে অর্থাৎ কোনাে পুরােনাে কথা মানুষের মনে পড়ে, তাকেই পুনরুদ্রেক' বলা হয়। অন্যদিকে, পূর্বে অর্জিত অভিজ্ঞতা যখন মানুষের সামনে কোনাে মূর্ত প্রতিরূপের সাহায্যে পুনরুখাপিত হয়, তখন তাকে প্রত্যভিজ্ঞা বলা হয়। প্রত্যভিজ্ঞা’ কথার অর্থ হল পূর্ব অভিজ্ঞতাকে প্রত্যক্ষ করা বা চিনে নেওয়া।


পুনরুদ্রেক প্রক্রিয়াটির সঙ্গে কোন্ তিনটি বিষয় বিশেষভাবে যুক্ত?

পুনরুদ্রেক প্রক্রিয়াটির সঙ্গে যে তিনটি বিষয় বিশেষভাবে যুক্ত, সেগুলি হল- সান্নিধ্যের সূত্র, সাদৃশ্যের সূত্র এবং বৈসাদৃশ্যের সূত্র।


সান্নিধ্যের সূত্রটি কী?

যে সূত্রের কারণে পুনরুদ্রেকের ক্ষেত্রে একটি ঘটনা আর-একটি ঘটনাকে মনে করিয়ে দেয়, তাকে সান্নিধ্যের‌ সূত্র বলা হয়।


সাদৃশ্যের সূত্রটি লেখাে।

পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য থাকলে একটি মনে করলে অপরটিও মনে পড়ে যায়। একেই সাদৃশ্যের সূত্র' হিসেবে ধরা হয়।


বৈসাদৃশ্যের সূত্রটি কী?

পুনরুদ্রেকের ক্ষেত্রে বৈসাদৃশ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য থাকলে একটি মনে করলে অপরটিও মনে পড়ে যায়। একেই বৈসাদৃশ্যের সূত্র হিসেবে ধরা হয়।


‘শিখন’-এর সংযােজনবাদী তত্ত্বের প্রবক্তা কে?

‘শিখন’-এর সংযােজনবাদী তত্ত্বের প্রবক্তা হলেন ই এল থর্নডাইক।


শিখন'-এর গেস্টাল্ট তত্ত্বের মূল দুজন প্রবক্তা কে কে ছিলেন?

শিখন'-এর গেস্টাল্ট তত্ত্বের মূল দুই প্রবক্তা হলেন ম্যাক্স ওয়ারদাইমার এবং কফকা।


শিখনে জ্ঞান-প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব এবং নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে কে?

শিখনে জ্ঞান-প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন জা পিয়াজে এবং নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন কোহলবার্গ।


শিখনে জেরােমি ব্রুনার ও লিউইন-এর তত্ত্ব কী নামে পরিচিত?

শিখনে জেরােমি ব্রুনারের তত্ত্ব নির্মিতিবাদ এবং লিউইন-এর তত্ত্ব ফিল্ড তত্ত্ব নামে পরিচিত।


‘শিখন’-এর আত্মসম্ভাবনা পূরণের তত্ত্বের প্রবক্তা কে?

‘শিখন’-এর আত্মসম্ভাবনাপূরণের তত্ত্বের প্রবক্তা হলেন আব্রাহাম ম্যাসলাে।


শিখন-এর অভীক্ষাভিত্তিক শিখন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?

শিখন'-এর অভীক্ষাভিত্তিক শিখন তত্ত্বের প্রবক্তা ছিলেন কার্ল রজার্স।


সামাজিক শিখন তত্ত্বকে ক-টি ভাগে ভাগ করা যায়?

সামাজিক শিখন তত্ত্বকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব এবং সামাজিক নির্মিতিবাদ।


পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব এবং সামাজিক নির্মিতিবাদ-এর প্রবক্তা কারা ছিলেন?

পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব এবং সামাজিক নির্মিতিবাদ-এর প্রবক্তা ছিলেন যথাক্রমে অ্যালবার্ট বান্দুরা এবং এল ভাইগৎস্কি।


প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে?

প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন মনােবিদ আইভান প্যাভলভ।


সক্রিয় অনুবর্তনের উদ্ভাবন করেন কে?

সক্রিয় অনুবর্তনের উদ্ভাবক হলেন মনােবিদ বি এফ স্কিনার।


শিখন'-এর মাত্রা কার উপর নির্ভর করে?

শিখন'-এর মাত্রা নির্ভর করে প্রচেষ্টার সংখ্যার উপর। প্রচেষ্টার সংখ্যা যত বৃদ্ধি পাবে, শিখনের হারও তত বৃদ্ধি পাবে।


শিখন'-এর প্রকৃতি কীসের মাধ্যমে প্রকাশ পায়?

শিখন'-এর প্রকৃতি প্রকাশ পায় পরিণমনের মাধ্যমে।


শিখন-এর দুটি সহজ উপায় লেখাে।

শিখনের পদ্ধতিগুলির মধ্যে দুটি সহজ উপায় হল-  আবৃত্তি পদ্ধতি এবং অর্থ অনুধাবন করে পাঠের পদ্ধতি।


শিক্ষার্থীর শিখনে শিক্ষকের প্রধান ভূমিকা কী?

শিক্ষার্থীর শিখনে শিক্ষকের প্রধান ভূমিকা হল শিক্ষার্থীর শিখনকার্যকে সহজ করে তােলা বা facilitate করা; যার অর্থ হল to make a process easier.


Survey-Q-3R' কী?

কোনাে পাঠ্য বিষয়বস্তু মুখস্থ করার ক্ষেত্রে অধ্যাপক ফ্রান্সিস পি রবিনসন যে নিয়ম উদ্ভাবন করেছেন, তাকে 'Survey- Q-3R' বলা হয়। এর সম্পূর্ণ কথাটি হল— Survey, Question, Read, Recite, Review weie। অর্থাৎ কোন বিষয়কে সহজে আয়ত্ত করার জন্য পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, পঠনপাঠন, আবৃত্তি পাঠ ও পর্যালােচনার প্রয়ােজন।


বর্তমানে শিখন প্রক্রিয়ায় কত প্রকারের নির্দেশনা দেখা যায় ও কী কী ?

বর্তমানে শিখন প্রক্রিয়ায় তিন ধরনের নির্দেশনা দেখা যায়। যথা- শিক্ষক কর্তৃক নির্দেশনা, শিক্ষার্থী কর্তৃক নির্দেশনা এবং দলগত নির্দেশনা।


শিখন ও ‘শিক্ষণ’-এর মধ্যে মূল পার্থক্য কোথায়?

শিখন হল ব্যক্তির নিজের ও সমাজের কল্যাণসাধনের উদ্দেশ্যে কোনাে বিষয়কে আয়ত্ত করা বা শেখা। আর শিক্ষণ হল ব্যক্তির সহজাত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে তাকে জ্ঞান প্রদান করা অর্থাৎ শিক্ষাদান।


শিখন'-এর উপাদানগুলি কী কী? অথবা, 'শিখন' কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়?

শিখনের উপাদানগুলি হল পরিণমন, প্রেষণা, আগ্রহ, মনােযােগ ও সামর্থ্য। এই বিষয়গুলিই শিখনকে প্রভাবিত করে।


পরিণমন কী?

‘পরিণমন’ হল এমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া, যার মাধ্যমে প্রাণীর জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটে এবং সেইসঙ্গে তার আচরণের গুণগত ও পরিমাণগত উভয় ধরনের পরিবর্তন সাধিত হয়।


মনােবিদ ম্যাকগিয়ক পরিণমন’-এর সংজ্ঞায় কী বলেছেন?

মনােবিদ ম্যাকগিয়ক-এর মতে, অনুশীলন ও অভিজ্ঞতা ছাড়াই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জৈবিক কারণে শিশুর আচরণ পরিবর্তনের প্রক্রিয়া হল 'পরিণমন'।


পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

পরিণমনের দুটি বৈশিষ্ট্য হল- পরিণমন একটি স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া এবং পরিণমনের ফলে ব্যক্তির দৈহিক আচরণের পরিবর্তন ঘটে।


শিখন ও পরিণমনের দুটি সাদৃশ্য লেখাে।

শিখন ও পরিণমনের দুটি উল্লেখযােগ্য সাদৃশ্য হল- শিখন ও পরিণমন উভয়ই ব্যক্তিনির্ভর প্রক্রিয়া। শিখন ও পরিণমন উভয়ই ব্যক্তির আচরণে পরিবর্তন ঘটায়।


শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখাে।

শিখন ও পরিণমনের একটি উল্লেখযােগ্য পার্থক্য হল শিখন একটি অনুশীলননির্ভর কৃত্রিম প্রক্রিয়া; কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া।


প্রেষণা কী?

প্রেষণা হল এমন একটি মানসিক প্রক্রিয়া, যা ব্যক্তির অভ্যন্তরীণ কর্মউদ্দীপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তার মধ্যে একটি তাগিদ সৃষ্টি করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে।


প্রেষণা শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?

প্রেষণা' শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল 'Motivation'। এই শব্দটি ল্যাটিন শব্দ 'Moveers' থেকে এসেছে, যার অর্থ 'to move' অর্থাৎ চলনক্রিয়া'।


প্রেষণার দুটি বৈশিষ্ট্য লেখাে।

প্রেষণার দুটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল- শিখনে আগ্রহ বৃদ্ধি করে এবং লক্ষ্যাভিমুখী আচরণ নির্দিষ্ট করে।


প্রেষণার শ্রেণিবিন্যাস করো।

প্রেষণাকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা- জৈবিক প্রেষণা, ব্যক্তিগত বা মানসিক প্রেষণা এবং সামাজিক প্রেষণা।


প্রেষণা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ তত্ত্বের উল্লেখ করাে।

প্রেষণা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল- আব্রাহাম মাসলাের আত্মসম্ভাবনা প্রতিষ্ঠার তত্ত্ব এবং ম্যাকলেল্যান্ডের সাফল্যলাভের তত্ত্ব।


শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টিতে শিক্ষকের কী কী কর্তব্য পালন করা উচিত?

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টির জন্য শিক্ষকের উচিত তাদের কর্মোদ্যোগী করে তােলা, প্রশংসার মাধ্যমে নতুন কাজে উৎসাহ দান করা, তাদের সফলতার জন্য পুরস্কার প্রদান করা ইত্যাদি।


প্রেষণা হ্রাসের দুটি কারণ উল্লেখ করাে।

প্রেষণা হ্রাসের দুটি কারণ হল- কৌতূহল বা অনুরাগের অভাব এবং চাহিদাপূরণ না হওয়া।


মনােযােগ কী?

যে মানসিক প্রক্রিয়া ব্যক্তির চেতনার পরিধিকে সংকীর্ণ করে তাকে কোনাে একটি নির্দিষ্ট বিষয়ের উপর কেন্দ্রীভূত করে, সেই মানসিক প্রক্রিয়াকে 'মনােযােগ বলে।


মনােযােগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

মনােযােগের একটি বৈশিষ্ট্য হল- মনােযােগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া।


মনােযােগের মূল শর্ত বা নির্ধারকগুলি কী কী?

মনােযােগের মূল শর্ত বা নির্ধারকগুলি হল- বিষয়কেন্দ্রিক বা বস্তুগত শর্ত, মনােগত শর্ত এবং দৈহিক বা বাহ্যিক শর্ত।


মনােযােগের বিষয়কেন্দ্রিক শর্তগুলি কী কী?

মনােযােগের বিষয়কেন্দ্রিক শর্তগুলি হল তীব্রতা, আকৃতি, পুনরাবৃত্তি, নতুনত্ব, গতিশীলতা, বৈপরীত্য ইত্যাদি।


মনােযােগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখাে।

মনােযােগের বিষয়কেন্দ্রিক শর্তগুলি হল তীব্রতা, আকৃতি, পুনরাবৃত্তি, নতুনত্ব, গতিশীলতা, বৈপরীত্য ইত্যাদি।


মনােযােগের মনােগত শর্তগুলি কী কী?

মনােযােগের মনােগত শর্তগুলি হল আবেগ, অভ্যাস, আগ্রহ, প্রক্ষোভ, মানসিক প্রবণতা, আকাঙ্ক্ষা ইত্যাদি।


মনােযােগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখাে।

মনােযােগের মনােগত শর্তগুলি হল আবেগ, অভ্যাস, আগ্রহ, প্রক্ষোভ, মানসিক প্রবণতা, আকাঙ্ক্ষা ইত্যাদি।


মনােযােগের দৈহিক শর্তগুলি কী কী?

মনােযােগের দৈহিক শর্তগুলি হল ইন্দ্রি়সমূহের বিশেষ অবস্থা, আচরণের পরিবর্তন, ব্যক্তিগত বিশেষত্ব ইত্যাদি।


মনােযােগের বিচলন (Movement) ও মনােযােগের সারণশীলতা বা বিদোলন (Oscillation) বলতে কী বােঝাে?

যখন কোনাে একটি বিষয়ের উপর মনােযােগ দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও সেই বিষয় থেকে বারবার মনােযােগ অন্য বিষয়ের দিকে চলে যায়, আবার ফিরে আসে; তখন মনােযােগের এই অবস্থাকে মনােযােগের বিচলন বলে। অন্যদিকে, যখন দুটি বিষয় বা ঘটনার মধ্যেই মনােযােগ ঘােরাফেরা করে, তখন তাকে মনােযােগের বিদোলন বলা হয়।


মনােযােগের পরিসর বলতে কী বােঝায়?

ব্যক্তি তার চেতনার স্তরে কয়েকটি মাত্র বস্তুকে কেন্দ্রস্থ করতে পারে। ফলে ব্যক্তি কোনাে বস্তুর উপর যত খুশি মনােযােগ দিতে পারে না। মনােযােগর এই সীমাকেই মনােযােগের পরিসর (Span of Attention) বলা হয়।


মনােযােগের বিস্তার বলতে কী বােঝায়?

কোনাে উদ্দীপকের প্রভাব বিস্তৃত বা বেশি হলে তার প্রতি মনােযােগও দীর্ঘস্থায়ী হয়। একেই মনােযােগের বিস্তার বলা হয়।


মনােযােগের বিস্তারমাপক যন্ত্রটির নাম কী?

মনােযােগের বিস্তারমাপক যন্ত্রটির নাম- ট্যাচিসটোস্কোপ (Tachistoscope)।


কোন যন্ত্রের সাহায্যে শ্রবণগত মনােযােগের বিস্তার মাপা হয়?

মেট্রোনােম (Metronome) নামক যন্ত্রের সাহায্যে শ্রবণগত মনােযােগের বিস্তার পরিমাপ করা হয়।


আগ্রহ বা অনুরাগ কী?

আগ্রহ বা অনুরাগ হল বাস্তব বা কাল্পনিক কোনাে বস্তু, ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতৃহলপূর্ণ অনুভূতি, যা ব্যক্তিকে ওই বিষয়টি সম্পর্কে উদ্বুদ্ধ করে ও তাকে মনােযােগী করে তােলে।


আগ্রহ বা 'Interest' শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?

আগ্রহ'-এর ইংরেজি প্রতিশব্দ 'Interest' একটি ল্যাটিন শব্দ, a t concerns' or 'it matters'


কোন মনােবিদ আগ্রহকে সুপ্ত মনােযােগ বলেছেন?

মনােবিদ ম্যাকডুগাল আগ্রহকে সুপ্ত মনােযােগ’ বলেছেন।


আগ্রহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে। অথবা, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

আগ্রহের দুটি বৈশিষ্ট্য হল— আগ্রহ একটি অনুভূতিনির্ভর প্রক্রিয়া এবং মনােযােগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হল আগ্রহ।


সহজাত অনুরাগ বলতে কী বােঝায়?

যেসকল অনুরাগ বা আগ্রহ ব্যক্তি জন্মসূত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় লাভ করে, সেই সকল অনুরাগ হল 'সহজাত অনুরাগ। যেমন- শিশুর অজানাকে জানার আগ্রহ, অদেখাকে দেখার আগ্রহ ইত্যাদি।


আধুনিক মনােবিদ্যায় ক্ষমতা' শব্দটির পরিবর্তে কোন্ কোন্ শব্দ ব্যবহার করা হয়?

আধুনিক মনােবিদ্যায় 'ক্ষমতা শব্দটির পরিবর্তে সম্ভাবনা বা 'Aptitude' এবং পারদর্শিতা' বা 'Achievement' শব্দ দুটি ব্যবহার করা হয়।


মানসিক ক্ষমতা বা সামর্থ্য বলতে কী বােঝাে?

মনােবিদ্যায় সামর্থ্য বলতে মানসিক ক্ষমতা বা সামর্থ্যকেই বােঝানাে হয়। মানসিক ক্ষমতা হল এমন কিছু জন্মগত বা সহজাত প্রবণতা, যা মানুষকে পৃথিবীর বুকে অভিযােজন করতে সহায়তা করে।


মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের জনক কে?

মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের জনক হলেন মনােবিদ চার্লস ম্পিয়ারম্যান।


স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বটি প্রথম কত খ্রিস্টাব্দে, কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?

স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বটি প্রথম ১৯০৪ খ্রিস্টাব্দে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি-তে প্রকাশিত হয়।


স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কী নামে পরিচিত এবং এটি কোন্ প্রবন্ধাকারে প্রকাশ পায়?

স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি 'দ্বি-উপাদান তত্ত্ব নামে পরিচিত এবং এটি 'General Intelligence Objectively Determined and Measured' app প্রবন্ধাকারে প্রকাশ পায়।


সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বােঝাে?

যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে-কোনাে কাজেই কমবেশি ব্যবহৃত হয়ে থাকে, তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে G-factor' বা G-উপাদান বলে উল্লেখ করেছেন।


স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বে উল্লিখিত সাধারণ উপাদানের দুটি বৈশিষ্ট্য লেখাে।

স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বে উল্লিখিত সাধারণ উপাদানের দুটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল— সাধারণ উপাদান হল জন্মগত ও এই উপাদান সর্বজনীন।


বিশেষ মানসিক ক্ষমতা কী?

যখন কোনাে একটি কাজের জন্য ব্যক্তির সাধারণ মানসিক ক্ষমতার পাশাপাশি কোনাে বিশেষ সামর্থ্যের প্রয়ােজন হয় এবং ওই কাজ ছাড়া অন্য কোনাে কাজে তা ব্যবহৃত হয় না, তাকে 'বিশেষ মানসিক ক্ষমতা’ বলে। স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে 'S-factor' বলেছেন।


বিশেষ ক্ষমতার যে-কোনাে দুটি বৈশিষ্ট্য লেখাে।

বিশেষ ক্ষমতার উল্লেখযােগ্য দুটি বৈশিষ্ট্য হল— বিশেষ উপাদানের সংখ্যা একাধিক এবং বিশেষ উপাদান ব্যক্তিকেন্দ্রিক।


সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে বিশেষ মানসিক ক্ষমতার দুটি পার্থক্য দেখাও।

  • সাধারণ মানসিক ক্ষমতা একটি সর্বজনীন ক্ষমতা; কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা বিশিষ্ট ক্ষমতা, সর্বজনীন নয়।

  • সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত; আর বিশেষ মানসিক ক্ষমতা অর্জিত।


সহগতি বলতে কী বােঝাে?

রাশিবিজ্ঞানের ভাষায়, দুই বা ততােধিক চলের মধ্যে পারস্পরিক যে সম্বন্ধ, তাকেই সহগতি বলা হয়। যেমন- বৃষ্টি ও জলস্তর হ্রাসবৃদ্ধির সম্বন্ধ।


শূন্য সহগতি কাকে বলে?

যখন দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির একটির হ্রাস বা বৃদ্ধি অপরটির উপর কোনাে প্রভাব ফেলে না, তখন ওই দুটি চলের মধ্যে যে সম্বন্ধ থাকে, তাকে 'শূুন্য সহগতি বলা হয়। যেমন কোনাে ব্যক্তির বাড়িতে প্রবেশ করা মাত্র বিদ্যুৎ চলে যাওয়া।


সহগতির সহগাঙ্ক বলতে কী বােঝায়?

যে সাংখ্যমান দ্বারা দুটি পরস্পর সম্বন্ধযুক্ত চলরাশির পরিমাণ নির্ণয় করা হয়, তাকে 'সহগতির সহগাঙ্ক' বলে। সহগতির সহগাঙ্ককে স্পিয়ারম্যান তার তত্ত্বে দ্বারা প্রকাশ করেছেন।


টেট্রাড সমীকরণ কী?

মনােবিদ চার্লস স্পিয়ারম্যান তার দ্বি-উপাদান তত্ত্বে বৌদ্ধিক ক্রিয়াগুলির সম্পর্কের দৃঢ়তাকে রাশিবিজ্ঞানের যে সূত্রের দ্বারা প্রকাশ করেছেন, সেই সূত্রটিই টেট্রাড সমীকরণ' নামে পরিচিত।


প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্বটি কবে, কোন গ্রন্থে প্রথম প্রকাশিত হয়?

প্রাথমিক বা দলগত উপাদান তত্ত্বটি ১৯২৪ খ্রিস্টাব্দে The Nature of Intelligence' গ্রন্থে প্রথম প্রকাশিত হয়।


থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে কটি মৌলিক সামর্থ্যের উল্লেখ পাওয়া যায় ও কী কী?

থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে সাতটি মৌলিক সামর্থ্যের উল্লেখ পাওয়া যায়। সেগুলি হল-

  • আঙ্কিক বা সংখ্যাগত সামর্থ্য বা N,

  • স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্য বা S,

  • স্মৃতি বা স্মরণক্রিয়ার সামর্থ্য বা M,

  • বাচনিক সামর্থ্য বা V,

  • নির্ভুল প্রত্যক্ষণের সামর্থ্য বা P,

  • যুক্তি বা বিচারক্ষমতার সামর্থ্য বা R এবং

  • উপযুক্ত বাক্য বা শব্দ ব্যবহারের সামর্থ্য বা W।


থাস্টোনের তত্ত্ব অনুযায়ী যে-কোনাে দুটি প্রাথমিক মানসিক ক্ষমতার নাম লেখাে।

থাস্টোনের দলগত উপাদান তত্ত্বে সাতটি মৌলিক সামর্থ্যের উল্লেখ পাওয়া যায়। সেগুলি হল-

  • আঙ্কিক বা সংখ্যাগত সামর্থ্য বা N,

  • স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্য বা S,

  • স্মৃতি বা স্মরণক্রিয়ার সামর্থ্য বা M,

  • বাচনিক সামর্থ্য বা V,

  • নির্ভুল প্রত্যক্ষণের সামর্থ্য বা P,

  • যুক্তি বা বিচারক্ষমতার সামর্থ্য বা R এবং

  • উপযুক্ত বাক্য বা শব্দ ব্যবহারের সামর্থ্য বা W।


থাস্টোনের বহু উপাদান তত্ত্বে 's' বলতে কী বােঝানাে হয়?

থাস্টোনের বহু উপাদান তত্ত্বে 'S' বলতে স্থানগত সম্বন্ধ নির্ণয়ের সামর্থ্যকে বােঝানাে হয়।


অ্যারিস্টটলের মতে, বুদ্ধি' কী?

অ্যারিস্টটলের মতে, 'বুদ্ধি হল প্রত্যুৎপন্নমতিত্ব'।


A ও B বুদ্ধি কী?

মনােবিদ হেব-এর মতে, A হল জন্মগত বুদ্ধি ও B হল প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি।


c বুদ্ধি কী?

মনােবিদ ভার্নন অভীক্ষা-প্রয়ােগের মাধ্যমে বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যে বুদ্ধির কথা প্রকাশ করেন ১৯৫৫ খ্রিস্টাব্দে, তাকে C বুদ্ধি বলা হয়।


কত খ্রিস্টাব্দে কোন্ বইতে মনােবিদ গার্ডেনার তাঁর সাতটি বুদ্ধির কথা প্রচার করেন?

১৯৮৩ খ্রিস্টাব্দে Theory of Intelligence' নামক বইতে মনােবিদ গার্ডেনার তার সাতটি বুদ্ধির কথা প্রচার করেন।


কার্যকরী বুদ্ধি বলতে কী বােঝাে?

দৈনন্দিন জীবনে বাস্তবমুখী কাজ করার ক্ষমতা বা সামর্থ্যকেই অনেক মনােবিদ কার্যকরী বুদ্ধি’ বলেছেন।


বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখাে।

বুদ্ধির একটি অন্যতম বৈশিষ্ট্য হল— বুদ্ধি হল ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা, যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে।


কোন মনােবিদ বুদ্ধিকে 'স্নায়ুতন্ত্রের কাজ বলে বর্ণনা করেছেন?

মনােবিদ স্ট্যানফোর্ড বুদ্ধিকে 'স্নায়ুতন্ত্রের কাজ' বলে বর্ণনা করেছেন।


বুদ্ধির অভীক্ষা কী?

বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বুদ্ধির অভীক্ষা বলা হয়।


বুদ্ধ্যঙ্ক কী?

বুদ্ধ্যঙ্ক হল কোনাে ব্যক্তির বুদ্ধির মান নির্দেশক একক। কোনাে ব্যক্তির বুদ্ধ্যঙ্ক নির্ণয়ের জন্য তার মানসিক বয়স ও তার জন্মবয়সের অনুপাত নির্ণয় করা প্রয়ােজন।


গিলফোর্ড ধীশক্তির ক-টি উপাদানের কথা বলেছেন?

গিলফোর্ড ধীশক্তির ১২০টি উপাদানের কথা বলেছেন ১৯৭৯ খ্রিস্টাব্দে তবে পরবর্তীকালে ১৫০টি উপাদানের কথা বলেন।


বুদ্ধির বাছাই তত্ত্ব বা Sampling Theory-এর প্রবক্তা কে?

বুদ্ধির বাছাই তত্ত্ব বা Sampling Theory-এর প্রবক্তা হলেন মনােবিদ থম্পসন।


মনােবিদ স্টার্ন-এর মতে বুদ্ধি কী?

মনােবিদ স্টার্ন (Stern) বলেছেন, জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নতুন সমস্যায় সচেতনতার সঙ্গে সামঞ্জস্য বিধানের সাধারণ মানসিক ক্ষমতাকে বলে বুদ্ধি (Intelligence is general mental adaptability to new problems and condition of life)।

Comments

Popular posts from this blog

IV Semester: Class XII English WBCHSE

  50 short questions and answers from “ Down the Rabbit Hole ” — Chapter 1 of Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. 1. Q: Who is the author of Down the Rabbit Hole? A: Lewis Carroll. 2. Q: Who is the main character of the story? A: Alice. 3. Q: Where was Alice sitting at the beginning of the story? A: Beside her sister on the riverbank. 4. Q: How did Alice feel before she saw the Rabbit? A: She felt bored and sleepy. 5. Q: What was Alice’s sister doing? A: Reading a book. 6. Q: Why did Alice find the book uninteresting? A: Because it had no pictures or conversations. 7. Q: What suddenly caught Alice’s attention? A: A White Rabbit running by. 8. Q: What color were the Rabbit’s eyes? A: Pink eyes. 9. Q: What strange thing did the Rabbit do? A: It spoke to itself and looked at a watch. 10. Q: What did the Rabbit say as it ran? A: “Oh dear! Oh dear! I shall be late!” 11. Q: What did the Rabbit take out of its waistcoat pocket? A: A watch. 12. Q: Why was Alice surprised to ...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...

Class XI BENGALI নীলধ্বজের প্রতি জনা

            নীলধ্বজের প্রতি জনা ক) এক কথায় উত্তর দাও:-  ১) পার্থ কে? ২) শাশুড়ীর যোগ্য বধূটি কে? ৩) 'নীলধ্বজের প্রতি জনা’-র মূল রস কী? ৪) 'বীরাঙ্গনা' কাব্যে কোন বিদেশী কবির ছায়া আছে ? ৫) শিখন্ডী কে? ৬)‘বিধাতার এ বিধি জগতে’ — বিধিটি কি? ৭) কে কাকে 'স্বৈরিনী' বলেছে?  ৮) 'কুরঙ্গী' শব্দটির অর্থ কি?  ৯) 'নীলধ্বজের প্রতি জনা' কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে ?  ১০) 'নীলধ্বজের প্রতি জনা' পত্রটি কোন কাব্যের অন্তর্গত ? ১১) 'বিবাদপরান্মুখ' কথার অর্থ কী ?  ১২)   রাজ তোরণে কী বাজছে ? ১৩) 'মহেষ্বাস' কথার অর্থ কী? ১৪) 'পীতাম্বর' কার নাম ? ১৫) 'ইন্দিরা' কার নাম ? ১৬) কে সতত পান্ডব গান  গেয়েছেন ? ১৭) "পৌরব সরসে নলিনী" -কার সম্পর্কে বলা হয়েছে ? ১৮) 'রাজকেতু' কথার অর্থ কী ? ১৯)জনার পুত্রের নাম কি ? ২০) কাকে 'পান্ডুরথী' বলা হয়েছে ? ২১) পাঞ্চালি কে ? ২২) কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত ? ২৩) কবিতাটি মধুসূদনের  কাব্যের কততম পত্রিকা ? ২৪) 'চন্ডাল' কাকে বলা হয়েছে ? ২৫) 'বিবর' কী ? ২৬) ...