Skip to main content

H.S. বাংলা সাহিত্যের ইতিহাস

 1) চর্যাপদের তিব্বতি অনুবাদ কে করেন ?

➡ কীর্তি চন্দ্র ।

2) দুজন অবাঙালি গবেষক এর নাম বলুন যারা চর্যাপদ নিয়ে গবেষণা করেছেন ?

➡ রাহুল সাংকৃত্যায়ন এবং জয়কান্ত মিশ্র ।

3) চর্যা শব্দের অর্থ কি ?

➡ আচরণ ।

4) চর্যাপদ নামটি কে দেন ?

➡ প্রবোধচন্দ্র বাগচী ।

5) বঙ্গালি কথাটি প্রথম কোথায় পাওয়া যায় ?

➡ চর্যাপদের ৪৯ নম্বর পদে । "আজি ভুসুকু বঙ্গালি ভয়িলী" ।

6) চর্যা শব্দটি সমকালের কোন দুটি গ্রন্থে পাওয়া যায় ?

➡ দ্বাদশ শতকের "মানসোল্লাস" এবং ত্রয়োদশ শতকের "সংগীত রত্নাকর" গ্রন্থে ।

7) লুই পাদের একটি তান্ত্রিক গ্রন্থের নাম কি ?

➡ অভিসময় বিহঙ্গ ।

8) চর্যাপদের টিকা কারের নাম কি ?

➡ মুনি দত্ত ।

9) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ু চন্ডীদাস ভনিতা টি কতবার ব্যবহৃত হয়েছে ?

➡ ২৯৮ বার ।

10) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাগরাগিণীর সংখ্যা কত ?

➡ ৩২ টি ।

11) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন কাগজের উপর লেখা ?

➡ তুলোট কাগজের ওপর ।

13) বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে ?

➡ জয়দেব গোস্বামী ।

14) পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় ?

➡ জয়দেবের গীতগোবিন্দ কাব্যে ।

15) খেতুরীর মহোৎসব কবে পালিত হয় ?

➡ ১৫৮২ খ্রিস্টাব্দে ।

16) গৌরাঙ্গ বিষয়ক পদ এর আদি রচনাকার কে ?

➡ নরহরি সরকার ।

17) বৃন্দাবনের ষড় গোস্বামী কে কে ?

➡ শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ ভট্ট, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট এবং রঘুনাথ দাস ।

18) রঘুনাথ দাস এর লেখা দুটি গ্রন্থ কি কি ?

➡ স্তব মালা এবং মুক্তা চরিত্র

19) বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নাটক দুটি কে রচনা করেন ?

➡ শ্রী রূপ গোস্বামী ।

20) শাকর মল্লিক নামে কে পরিচিত ?

➡ সনাতন গোস্বামী ।

21) বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে খেলন কবি বলে উল্লেখ করেছেন ?

➡ কীর্তিলতা কাব্যে ।

22) বিদ্যাপতির লেখা দুটো স্মৃতি গ্রন্থের নাম কি কি ?

➡ শৈব সর্বশ্ব হার এবং গঙ্গা বাক্যাবলী ।

23) অবহট্ট ভাষায় লেখা বিদ্যাপতি দুটি গ্রন্থ কি কি ?

➡ কীর্তিলতা এবং কীর্তি পতাকা ।

24) মনসামঙ্গল কাব্যের দুইজন রাঢ় বঙ্গের কবির নাম কি কি ?

➡ বিপ্রদাস পিপলাই এবং কেতকাদাস ক্ষেমানন্দ ।

25) মনসামঙ্গল কাব্য অবলম্বনে আধুনিককালে রচিত নাটক কি কি ?

➡ মন্মথ রায়ের চাঁদ সওদাগর এবং শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা ।

26) সিন্ধু ইন্দু বেদ মহী শক পরিণাম । 

নৃপতি হোসেন শাহ গৌড়ের প্রধান ।। - কার লেখা কাব্যের কাল জ্ঞাপক শ্লোক? 

➡ বিপ্রদাস পিপলাই

27) মালাধর বসুকে গুনরাজ খান উপাধি কে দেন ?

➡ গৌড়েশ্বর রুকনুদ্দীন বারবক শাহ ।

28) কৃত্তিবাসী রামায়ণ শ্রীরামপুর মিশন থেকে কার সম্পাদনায় মুদ্রিত হয় ?

➡ অধ্যাপক জয়গোপাল তর্কালঙ্কার ।

29) কৃত্তিবাস ওঝা কে এ বঙ্গের অলংকার কে বলেছেন ?

➡ মাইকেল মধুসূদন দত্ত ।

30) মধ্যযুগের একমাত্র মহিলা কবি চন্দ্রাবতী কার কন্যা ছিলেন ?

➡ মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাস এর কন্যা ।

31) সপ্তদশ শতাব্দীর রামায়ণ অনুবাদক অদ্ভুত আচার্য র প্রকৃত নাম কি ?

➡ নিত্যানন্দ ।

32) কবীন্দ্র পরমেশ্বর এর কাব্যটি কি নামে পরিচিত ?

➡ পরাগলী মহাভারত ।

33) শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্ব সংক্ষেপে অনুবাদ করেন ?

➡ অশ্বমেধ পর্ব ।

34) কাশীরাম দাস কার উপদেশে মহাভারত রচনায় প্রবৃত্ত হন ?

➡ গুরু অভিরাম মুকুটি'এর উপদেশ ।

35) মধ্যযুগের একমাত্র ঐতিহাসিক কাব্য কি কে রচনা করেন

➡ মহারাষ্ট্র পুরাণ - গঙ্গারাম দত্ত ।

36) "সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল" - পদকর্তা কে ?

➡ জ্ঞানদাস ।

37) গোবিন্দদাস কে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় আখ্যায়িত করেছেন কে ?

➡ বল্লভ দাস ।

38) পদকল্পতরু গ্রন্থটি কে রচনা করেন

➡ গোকুলানন্দ সেন ।

39) বৃন্দাবন দাসের চৈতন্যভাগবত গ্রন্থটি কবে রচিত হয় ?

➡ আনুমানিক ১৫৪৮ খ্রিস্টাব্দে ।

40) বৃন্দাবন দাস চৈতন্যভাগবত ছাড়া আর কি রচনা করেছেন ?

➡ নিত্যানন্দ বংশমালা ।

41) লোচন দাসের চৈতন্যমঙ্গল কাব্যটি কয়টি খন্ডে বিভক্ত ?

➡ চারটি খন্ডে ।

42) লোচন দাসের চৈতন্য বিষয়ক পদগুলি কি নামে পরিচিত ?

➡ ধামালী ।

43) কোন চৈতন্য জীবনী কাব্যে কৃত্তিবাস ওঝার বর্ণনা আছে ?

➡ জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে ।

44) বর্ধমানের ঝামটপুর গ্রামে কোন বিখ্যাত কবির জন্ম হয় ?

➡ শ্রীচৈতন্য চরিতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজের ।

45) মনসামঙ্গল কাব্যের প্রথম মুদ্রিত কাব্য কোনটি ?

➡ কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্য ।

46) দ্বিজ মাধবের কাব্যটি প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

➡ সুধীভূষণ ভট্টাচার্যের সম্পাদনায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ।

47) মুকুন্দ চক্রবর্তী চক্রবর্তীকে "কবিকঙ্কন" উপাধি কে দান করেন ?

➡ রঘুনাথ রায় ।

48) ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম কি ?

➡ ময়ূর ভট্ট ।

49) মধ্যযুগের কোন কাব্যে কাব্য রচনার

কারণ হিসাবে দেবীর স্বপ্নাদেশের কথা বলা হয়নি ?

➡ ঘনরাম চক্রবর্তী "অনাদিমঙ্গল" কাব্যে ।

50) শ্যাম দাসের লেখা কাব্যের নাম কি ?

➡ নিরঞ্জন মঙ্গল ।

51) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?

➡বেতাল পঞ্চবিংশতি ।

52) বিদ্যাসাগর তার ভ্রান্তিবিলাস গ্রন্থটি কার কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেছেন ?

➡শেক্সপিয়রের comedy of errors ।

53) ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছদ্মনামে কে লিখতেন ?

➡ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ।

54) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর নববাবুবিলাস গ্রন্থটি কয়টি খন্ডে বিভক্ত ?

➡চারটি ।

55) "ভারতবর্ষীয় স্ত্রীগণের" বিদ্যাশিক্ষা গ্রন্থটি কে রচনা করেন ?

➡তারাশঙ্কর তর্করত্ন ।

56) সংবাদ প্রভাকর পত্রিকা কবে থেকে দৈনিক পত্রিকায় পরিণত হয় ?

➡১৮৩৯ খ্রিস্টাব্দের ১৪ জুন ।

57) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটি ?

➡বিবিধার্থ সংগ্রহ ।

58) রহস্য সন্দর্ভ পত্রিকার সম্পাদক কে ?

➡ রাজেন্দ্রলাল মিত্র ।

59) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ?

➡ উমেশ চন্দ্র দত্ত ।

60) প্রবাসী পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো ?

➡ এলাহাবাদ থেকে ।

61) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা কি ?

➡ ঋতুসংহার ।

62) বাংলা সাহিত্যে প্রথম ওড জাতীয় কাব্য কোনটি ?

➡ মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা ।

63) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা রূপক কাব্য কোনটি ?

➡ দশমহাবিদ্যা ।

64) শেক্সপিয়র এর "টেম্পেষ্ট" অবলম্বনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থ রচনা করেন ?

➡ নলিনী বসন্ত ।

65) নবীনচন্দ্র সেনের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ?

➡ আমার জীবন ।

66) আমার জীবন গ্রন্থটি কয়টি খন্ডে রচিত ?

➡ পাঁচটি ।

67) "মহাশ্মশান" মহাকাব্য টি কে রচনা করেন ?

➡ কায়কোবাদ ।

68) গিরীন্দ্রমোহিনী দাসী লেখা প্রথম কাব্য কোনটি ?

➡ কবিতা হার ।

69) স্বভাব কবি নামে কে পরিচিত ?

➡ গোবিন্দ চন্দ্র দাস ।

70) বীর কুমার বধ কাব্য কে রচনা করেন ?

➡ মানকুমারী বসু ।

71) কামিনী রায়ের কাব্যসংকলন টির নাম কি ?

➡ দীপ ও ধুপ ।

72) মাইকেল মধুসূদন দত্তের দুটি অসম্পূর্ণ নাটক কি কি ?

➡ মায়াকানন এবং বিষ না ধনুর্গুন ।

73) দীনবন্ধু মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন ?

➡ দ্বাদশ কবিতা ।

74) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা "এমন কর্ম আর করবো না" নাটকটি প্রথম কী নামে প্রকাশিত হয় ?

➡ অলীক বাবু ।

75) রাজকৃষ্ণ রায় এর ঐতিহাসিক নাটক কোনটি ?

➡ লৌহ কারাগার ।

76) গিরিশচন্দ্র ঘোষ কোন ছন্দের উদ্ভাবন করেন ?

➡ গৈরিস ছন্দ ।

77) গিরিশচন্দ্র ঘোষ তাঁর "বুদ্ধদেব চরিত" নাটকটি কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন ?

➡ এডুইন আর্নল্ডের light of asia ।

78) "দুর্গেশনন্দিনী" এর পরিপূরক উপন্যাস কোনটি ?

➡ দামোদর মুখোপাধ্যায়ের "নবাব নন্দিনী" ।

78) সত্যানন্দ, ভবানন্দ, মহেন্দ্র, কল্যাণী এগুলো বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র ?

➡ আনন্দমঠ ।

79) রমেশচন্দ্র দত্তের লেখা দুটি সামাজিক উপন্যাস কি কি ?

➡ "সংসার" এবং "সমাজ" ।

80) জমিদার দর্পণ নাটকটি কে রচনা করেন ?

➡ মীর মশাররফ হোসেন ।

81) ভূগোল গ্রন্থটি কে রচনা করেন ?

➡ অক্ষয় কুমার দত্ত ।

82) ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

➡ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ।

83) ভূদেব মুখোপাধ্যায় এর ঐতিহাসিক উপন্যাসের দুটি অংশ কি কি ?

➡ সফল স্বপ্ন এবং অঙ্গুরীয় বিনিময় ।

84) শিবনাথ শাস্ত্রীর কয়েকটি উপন্যাসের নাম লিখুন ?

➡ মেজ বউ, নয়ন তারা, যুগান্তর, বিধবার ছেলে ।

85) "চন্দ্রমুখীর উপাখ্যান" গ্রন্থটি কে রচনা করেন ?

➡ লাল বিহারী দে ।

86) "বাঙ্গালী জীবনে রমনী" - গ্রন্থটি কে রচনা করেন ?

➡ নীরদচন্দ্র চৌধুরী ।

87) রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নৈবেদ্য কাব্য কাকে উৎসর্গ করেন ?

➡ দেবেন্দ্রনাথ ঠাকুর কে ।

88) স্বদেশী আন্দোলনের কথা আছে এরকম দুটি রবীন্দ্র উপন্যাসের নাম কি ?

➡ ঘরে বাইরে এবং চার অধ্যায় ।

89) রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটির নজরুল ইসলামকে উৎসর্গ করেন ?

➡ বসন্ত ।

90) কুমারসেন এবং ইলা চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে পাওয়া যায় ?

➡ রাজা ও রানী ।

91) রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচনা করেন ?

➡ বউ ঠাকুরানীর হাট ।

92) রবীন্দ্রনাথ ঠাকুর "রাজা" নাটকের ইংরেজি অনুবাদের নাম কি ?

➡ দ্যা কিং অফ দ্য ডার্ক চেম্বার ।

93) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ত্রী ভূমিকা বর্জিত নাটকের নাম কী ?

➡ বৈকুন্ঠের খাতা ।

94) নীহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন ?

➡ অচিন্ত্যকুমার সেনগুপ্ত ।

95) প্রেমেন্দ্র মিত্র কোন কাব্যের জন্য সাহিত্য একাডেমী পুরস্কার পান ?

➡ সাগর থেকে ফেরা ।

96) সুভাষ মুখোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কোন কাব্যটি লেখেন ?

➡ পাথরের ফুল ।

97) সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম কাব্য কোনটি 

➡ "একা এবং কয়েকজন" ।

98) শক্তি চট্টোপাধ্যায় তাঁর কোন কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত কে উৎসর্গ করেন ?

➡ চতুর্দশপদী কবিতাবলী ।

99) সাবিত্রী, সতীশ, কিরণময়ী এই চরিত্রগুলি শরৎচন্দ্রের উপন্যাস পাওয়া যায়? 

➡ চরিত্রহীন ।

100) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের তিনটি অংশ কি কি ?

➡ বল্লালী বালাই ,আম আটির ভেঁপু, অক্রুর সংবাদ ।

Comments

Popular posts from this blog

IV Semester: Class XII English WBCHSE

  50 short questions and answers from “ Down the Rabbit Hole ” — Chapter 1 of Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. 1. Q: Who is the author of Down the Rabbit Hole? A: Lewis Carroll. 2. Q: Who is the main character of the story? A: Alice. 3. Q: Where was Alice sitting at the beginning of the story? A: Beside her sister on the riverbank. 4. Q: How did Alice feel before she saw the Rabbit? A: She felt bored and sleepy. 5. Q: What was Alice’s sister doing? A: Reading a book. 6. Q: Why did Alice find the book uninteresting? A: Because it had no pictures or conversations. 7. Q: What suddenly caught Alice’s attention? A: A White Rabbit running by. 8. Q: What color were the Rabbit’s eyes? A: Pink eyes. 9. Q: What strange thing did the Rabbit do? A: It spoke to itself and looked at a watch. 10. Q: What did the Rabbit say as it ran? A: “Oh dear! Oh dear! I shall be late!” 11. Q: What did the Rabbit take out of its waistcoat pocket? A: A watch. 12. Q: Why was Alice surprised to ...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...

Class XI BENGALI নীলধ্বজের প্রতি জনা

            নীলধ্বজের প্রতি জনা ক) এক কথায় উত্তর দাও:-  ১) পার্থ কে? ২) শাশুড়ীর যোগ্য বধূটি কে? ৩) 'নীলধ্বজের প্রতি জনা’-র মূল রস কী? ৪) 'বীরাঙ্গনা' কাব্যে কোন বিদেশী কবির ছায়া আছে ? ৫) শিখন্ডী কে? ৬)‘বিধাতার এ বিধি জগতে’ — বিধিটি কি? ৭) কে কাকে 'স্বৈরিনী' বলেছে?  ৮) 'কুরঙ্গী' শব্দটির অর্থ কি?  ৯) 'নীলধ্বজের প্রতি জনা' কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে ?  ১০) 'নীলধ্বজের প্রতি জনা' পত্রটি কোন কাব্যের অন্তর্গত ? ১১) 'বিবাদপরান্মুখ' কথার অর্থ কী ?  ১২)   রাজ তোরণে কী বাজছে ? ১৩) 'মহেষ্বাস' কথার অর্থ কী? ১৪) 'পীতাম্বর' কার নাম ? ১৫) 'ইন্দিরা' কার নাম ? ১৬) কে সতত পান্ডব গান  গেয়েছেন ? ১৭) "পৌরব সরসে নলিনী" -কার সম্পর্কে বলা হয়েছে ? ১৮) 'রাজকেতু' কথার অর্থ কী ? ১৯)জনার পুত্রের নাম কি ? ২০) কাকে 'পান্ডুরথী' বলা হয়েছে ? ২১) পাঞ্চালি কে ? ২২) কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত ? ২৩) কবিতাটি মধুসূদনের  কাব্যের কততম পত্রিকা ? ২৪) 'চন্ডাল' কাকে বলা হয়েছে ? ২৫) 'বিবর' কী ? ২৬) ...