Skip to main content

H.S. History দ্বিতীয় অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

 


দ্বিতীয় অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

প্রতিটি প্রশ্নের মান -1 x42 = 42

1. সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ------- খ্রিষ্টাব্দে ।

উত্তরঃ 1816 খ্রিষ্টাব্দে ।

2. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল ------------ রা ।

উত্তরঃ ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করেছিল ওলন্দাজরা ।

3. অন্ধকারআচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত কোন দেশ ?

উত্তরঃ অন্ধকারআচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত দেশ হল আফ্রিকা ।

4. কে নতুন বিশ্ব বা New World শব্দটি প্রথম উল্লেখ করেন ?

উত্তরঃ নতুন বিশ্ব বা New World শব্দটি প্রথম উল্লেখ করেন আমেরিগো ভেসপুচি

5. শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় হয় ?

উত্তরঃ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয় ।

6. মার্কেন্টাইল বাদ’ কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেন ?

উত্তরঃ মার্কেন্টাইল বাদ’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ ।

7. মুক্তদ্বার নীতি' কে ঘোষণা করেন ?

উত্তরঃ মুক্তদ্বার নীতি' ঘোষণা করেন স্যার জন হে ।

8. উদীয়মান সূর্যের দেশ’ কোন দেশ কে বলা হয় ?

উত্তরঃ জাপান কে উদীয়মান সূর্যের দেশ’ বলা হয় ।

9. ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় 1826 সালে ।

10. পর্তুগিজরা 'ব্ল্যাকগোল্ড' বলত ------- কে ।

উত্তরঃ পর্তুগিজরা 'ব্ল্যাকগোল্ড' বলত গোলমরিচ কে ।

11. চিনের সঙ্গে কোন দেশের শিমনোসেকির সন্ধি (১৮৯৫ সালে) স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ চিনের সঙ্গে জাপান দেশের শিমনোসেকির সন্ধি (১৮৯৫ সালে) স্বাক্ষরিত হয়েছিল ।

12. 'Imperialism: A Study' গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ ‘Imperialism: A Study’ গ্রন্থটি রচনা করেন জে. এ. হবসন ।

13. ভাস্কো – ডা – গামা সর্বপ্রথম কোন বন্দরে পদার্পণ করেন ?

উত্তরঃ ভাস্কো – ডা – গামা সর্বপ্রথম কালিকট বন্দরে পদার্পণ করেন ।

14. 'হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তরঃ 'হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন জেমস্ মিল ।

15. ‘Realpolitik’ নীতিটি কে গ্রহণ করেন ?

উত্তরঃ ‘Realpolitik’ নীতিটি গ্রহণ করেন বিসমার্ক ।

16. ইংরেজরা ভারতের কোথায় কোথায় বাণিজ্যকুঠি স্থাপন করেছিল?

উত্তরঃ ইংরেজরা ভারতের সুরাট, আগ্রা, আহম্মদ নগর, ব্রোচ, মাদ্রজ, কলকাতা প্রভৃতি অঞ্চলে বাণিজ্যকুঠি স্থাপন করেছিল।

17. কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ বাঁধে ?

উত্তরঃ চিন ও ইংরেজদের মধ্যে 1839 সালে প্রথম অহিফেন যুদ্ধ বাঁধে ।

18. কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত ?

উত্তরঃ ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ “মশলা দ্বীপপুঞ্জ” নামে বিখ্যাত ছিল।

19. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছিল ?

উত্তরঃ আমেরিকা 1783 স্বাধীনতা লাভ করেছিল ।

20. সাম্রাজ্যবাদ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

উত্তরঃ লাতিন ‘ইম্পেরিয়াম’ শব্দ থেকে ‘ইম্পেরিয়ালিজ্ম’ (Imperialism) বা ‘সাম্রাজ্যবাদ' কথাটির উৎপত্তি হয়েছে ।

21. 'যোগ্যতমের উদবর্তন' তত্ত্বটি কে প্রচার করেন ?

উত্তরঃ ‘যোগ্যতমের উদবর্তন’ তত্ত্বটি চার্লস ডারউইন প্রচার করেন ।

22. ব্রহ্মদেশ এর বর্তমান নাম কী ?

উত্তরঃ ব্রহ্মদেশ এর বর্তমান নাম মায়ানমার ।

23. সাম্রাজ্যবাদ কী ?

উত্তরঃ যদিও সাম্রাজ্যবাদের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই তা সত্ত্বেও বলা যায় যে সাম্রাজ্যবাদ বলতে প্রকৃতপক্ষে সামরিক কর্তৃত্ব স্থাপনকে বোঝানো হয়। কিন্তু পরবর্তীতে সাম্রাজ্যবাদ বলতে একটি শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল , রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনাসকে বোঝানো হয়ে থাকে।

24. আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন?

উত্তরঃ আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস (১৪৯২ খ্রি )

25. উপনিবেশবাদ বলতে কী বোঝ ?

উত্তরঃ উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অঞ্চলের আদিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোন সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা ।

26. আফ্রিকা কেন ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ” নামে পরিচিত ছিল?

উত্তরঃ উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় অথবা, উপনিবেশ সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল।

27. ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?

উত্তরঃ ভারতে আসার জলপথ ভাস্কো ডা গামা আবিষ্কার করেন।

28. “নতুন বিশ্ব” (New World) বলতে কি বোঝায়?

উত্তরঃ ভৌগলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সঙ্গে আসার পরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা “পুরোনো পৃথিবী” এবং দুই আমেরিকা “নতুন বিশ্ব”বা New world নামে পরিচিত।

29. জে এ হবসনের লেখা বইটির নাম কী?

উত্তরঃ জে এ হবসনের বইটির নাম হল ‘Imperialism: A Study

30. লেলিন রচিত দুটি গ্রন্থের নাম লেখো ।

উত্তরঃ লেলিন রচিত দুটি গ্রন্থের নাম হলো – ‘Imperialism – the Highest Stage of Capitalism’ এবং ‘Imperialism and the Split in Socialism ।‘

31. মুক্তদ্বার নীতি কি?

উত্তরঃ চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলোর উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে একটি নীতি ঘোষণা করেন তাতে বলা হয় চীনা ভূখণ্ডে যেকোন দেশের বণিক বা বণিক গোষ্ঠী অবাধে বাণিজ্য করার অধিকার পাবে একেই বলা হয় মুক্তদ্বার নীতি।

32. লগ্নি পুঁজি কি?

উত্তরঃ শিল্প-বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোন শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নিপুঁজি বলে।

33. সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা কি?

উত্তরঃ ইংরেজি লেখক রুডিয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুলি ফেরি প্রমূখ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত, সেজন্য তারা পৃথিবীর অনুন্নত কৃষ্ণাঙ্গ জাতি গুলিকে সুসভ্য করার নৈতিক দায়িত্ব পালন করার জন্যই এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে আধিপত্য বিস্তার করে তাদের এই ধরনের চিন্তাধারা কে বলা হয় সাদা চামড়ার দায়বদ্ধতা।

34. নানকিং-এর সন্ধির দুটি শর্ত লেখো।

উত্তরঃ ১৮৪২ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট স্বাক্ষরিত নানকিং সন্ধির শর্তগুলি হল— (ক) চিন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দেয়। (খ) ক্যান্টন, অ্যাময়, সাংহাই বন্দর বিদেশিদের কাছে চিন খুলে দিতে বাধ্য হয়।

35. কবে কাদের মধ্যে নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় ?

উত্তরঃ নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় ১৮৪২ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চিনের দুর্বল মাঞ্জু শাসকদের সঙ্গে।

36. উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝ ?

উত্তরঃ ১৮৭০ খ্রিস্টাব্দের পর ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রতিটি জাতিই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। শুরু হয় পারস্পরিক সন্দেহ ও বিরোধ। একেই উগ্র জাতিয়তাবাদ বলে।

37. রুডইয়ার্ড কিপলিং কে ছিলেন?

উত্তরঃ রুডইয়ার্ড কিপলিং ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি।

38. বিকৃত জাতীয়তাবাদ কী?

উত্তরঃ আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শ ভ্রষ্ট হয়ে সংকীর্ণ স্বাদেশিকতায় পরিণত হয় এবং এক উগ্র রূপ ধারণ করে তখন তাকে বিকৃত জাতীয়তাবাদ বা আগ্রাসী জাতীয়তাবাদ বলে ।

39. ইউরোপের কয়েকটি ঔপনিবেশিক শক্তির নাম উল্লেখ করো ।

উত্তরঃ ইউরোপের কয়েকটি ঔপনিবেশিক শক্তির নাম হল ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ইতালি, বেলজিয়াম, জার্মানি |

40. আমেরিকা কাদের উপনিবেশ ছিল ?

উত্তরঃ আমেরিকা ছিল ব্রিটিশদের উপনিবেশ ।

41. বাণিজ্যিক মূলধন ককে বলে ?

উত্তরঃ যে মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্য মূলধন বলা হয় ।

42. ইউরোপিয়রা চিনের কোন বন্দরে সর্বপ্রথম বাণিজ্য করার অধিকার পায় ?

উত্তরঃ ইউরোপিয়রা চিনের ক্যান্টন বন্দরে সর্বপ্রথম বাণিজ্য করার অধিকার পায় ।


Comments

Popular posts from this blog

IV Semester: Class XII English WBCHSE

  50 short questions and answers from “ Down the Rabbit Hole ” — Chapter 1 of Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. 1. Q: Who is the author of Down the Rabbit Hole? A: Lewis Carroll. 2. Q: Who is the main character of the story? A: Alice. 3. Q: Where was Alice sitting at the beginning of the story? A: Beside her sister on the riverbank. 4. Q: How did Alice feel before she saw the Rabbit? A: She felt bored and sleepy. 5. Q: What was Alice’s sister doing? A: Reading a book. 6. Q: Why did Alice find the book uninteresting? A: Because it had no pictures or conversations. 7. Q: What suddenly caught Alice’s attention? A: A White Rabbit running by. 8. Q: What color were the Rabbit’s eyes? A: Pink eyes. 9. Q: What strange thing did the Rabbit do? A: It spoke to itself and looked at a watch. 10. Q: What did the Rabbit say as it ran? A: “Oh dear! Oh dear! I shall be late!” 11. Q: What did the Rabbit take out of its waistcoat pocket? A: A watch. 12. Q: Why was Alice surprised to ...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...

Class XI BENGALI নীলধ্বজের প্রতি জনা

            নীলধ্বজের প্রতি জনা ক) এক কথায় উত্তর দাও:-  ১) পার্থ কে? ২) শাশুড়ীর যোগ্য বধূটি কে? ৩) 'নীলধ্বজের প্রতি জনা’-র মূল রস কী? ৪) 'বীরাঙ্গনা' কাব্যে কোন বিদেশী কবির ছায়া আছে ? ৫) শিখন্ডী কে? ৬)‘বিধাতার এ বিধি জগতে’ — বিধিটি কি? ৭) কে কাকে 'স্বৈরিনী' বলেছে?  ৮) 'কুরঙ্গী' শব্দটির অর্থ কি?  ৯) 'নীলধ্বজের প্রতি জনা' কবিতার উপাদান আছে মহাভারতের কোন পর্বে ?  ১০) 'নীলধ্বজের প্রতি জনা' পত্রটি কোন কাব্যের অন্তর্গত ? ১১) 'বিবাদপরান্মুখ' কথার অর্থ কী ?  ১২)   রাজ তোরণে কী বাজছে ? ১৩) 'মহেষ্বাস' কথার অর্থ কী? ১৪) 'পীতাম্বর' কার নাম ? ১৫) 'ইন্দিরা' কার নাম ? ১৬) কে সতত পান্ডব গান  গেয়েছেন ? ১৭) "পৌরব সরসে নলিনী" -কার সম্পর্কে বলা হয়েছে ? ১৮) 'রাজকেতু' কথার অর্থ কী ? ১৯)জনার পুত্রের নাম কি ? ২০) কাকে 'পান্ডুরথী' বলা হয়েছে ? ২১) পাঞ্চালি কে ? ২২) কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত ? ২৩) কবিতাটি মধুসূদনের  কাব্যের কততম পত্রিকা ? ২৪) 'চন্ডাল' কাকে বলা হয়েছে ? ২৫) 'বিবর' কী ? ২৬) ...