দশম অধ্যায়: প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ
১. সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ কবে শুরু হয়?Ans. সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ 2001 সালে শুরু হয়।
২. RFPL-এর সম্পূর্ণ নাম লেখো।
Ans. Rural Fundamental Literacy Programme.
৩. SRC-এর পুরো কথাটি কী?
Ans. State Resource Centre..
৪. DRC-এর পুরো কথাটি লেখো।
Ans. District Resource Centre.
৫. MDG-এর সম্পূর্ণ নাম লেখো।
Ans. Millennium Development Goal বা শতাব্দীর বিকাশমুখী লক্ষ্য।
৬. মিড-ডে মিল কোন সাক্ষরতা কর্মসূচির অঙ্গ?
Ans. মিড-ডে মিল সর্বশিক্ষা অভিযান সাক্ষরতা কর্মসূচির অঙ্গ।
৭. PLC-এর সম্পূর্ণ নাম লেখো।
Ans. Post Literacy Campaign.
৮. 3RS বলতে কী বোঝো?
Ans. পঠন (Reading), লিখন (Writing) এবং গণিত (Arithmeti(c)।
৯. VEC-এর সম্পূর্ণ নাম লেখো।
Ans. Village Education Committee.
১০. শিক্ষায় Stagnation কাকে বলে?
Ans. শিক্ষায় Stagnation বা অনুন্নয়ন হলো পরীক্ষায় অসফল হওয়ার কারণে বছরের পর বছর একই শ্রেণিতে শিক্ষার্থীদের থেকে যাওয়া।
১১. সর্বজনীন শিক্ষা কী ?
Ans. যে শিক্ষা ব্যবস্থায় সকলে সুযোগ পায়, সকলে স্কুলে ভর্তির সুযোগ পায় । এবং সকলে নির্দিষ্ট শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাকে সর্বজনীন শিক্ষা বলে।
১২. সর্বশিক্ষা অভিযানের একটি উদ্দেশ্য লেখো।
Ans. সর্বশিক্ষা অভিযানের অন্যতম উদ্দেশ্য – জীবন চালানোর উপযোগী ও সন্তোষজনক শিক্ষার মান বজায় রাখা।
১৩. বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো?
Ans. বয়স্ক শিক্ষা বলতে বোঝায় দেশের নাগরিক হিসেবে বয়স্কদের কর্তব্যপরায়ণ উদার মনোভাবাপন্ন, জাতীয়-আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা ও বিজ্ঞান বিষয়ে সচেতন ব্যক্তিত্বের অধিকারী করার শিক্ষা।
১৪. NSS-এর পুরো নাম কী?
Ans. NSS-এর পুরো নাম হলো National Social Service.
১৫. TLC-এর পুরো নাম কী?
TLC-এর পুরো নাম হলো Total Literacy Campaign.
১৬. NEP-এর পুরো নাম কী?
Ans. NEP-এর পুরো নাম হলো National Education Policy.
১৭. CEP-এর পুরো নাম কী?
Ans. CEP-এর পুরো নাম হলো Continuing Education Programme.
১৮. UPE-এর পুরো নাম কী ?
Ans. UPE-এর পুরো নাম হলো Universalization of Primary Education.
১৯. SSA-এর পুরো নাম কী?
Ans. SSA-এর পুরো নাম হলো Sarba Shiksha Abhijan.
২০. NCF-এর পুরো নাম কী ?
Ans. NCF-এর পুরো নাম হলো National Curriculum Framework.
২১. কবে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের পক্ষে সওয়াল করে ?
Ans. 1994 সালে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয়।
২২. জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
Ans. 1988 সালের 5 মে জাতীয় সাক্ষরতা মিশন গড়ে ওঠে।
২৩. ১৯৪৮ সালে UNO-র মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃতি পায়?
Ans. ২৬ নং অনুচ্ছেদে।
২৪. NAER-এর পুরো নাম কী ?
Ans. National Adult Education Programme.
২৫. সাক্ষরতা বলতে কী বোঝো?
Ans. সাধারণভাবে পড়া, লেখা ও সাধারণ গণিতের সমাধান করতে পারার ক্ষমতা অর্জন করাকে সাক্ষরতা বলে।
২৬. সংবিধানের কোন সংশোধন প্রস্তাবে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার উপর জোর দেওয়া হয়েছে ?
Ans. সংবিধানের 86 তম সংশোধনে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার বিষয়ে জোর দেওয়া হয়।
২৭. বাধ্যতামূলক শিক্ষা কাকে বলে?
Ans. বাধ্যতামূলক শিক্ষা হলো এধরনের শিক্ষা যে শিক্ষার পরিকল্পনা সরকারিভাবে নির্দিষ্ট এবং যে শিক্ষা দেশের প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য। এই শিক্ষা প্রতিটি শিশু, প্রতিটি নাগরিকের জন্য ন্যূনতম প্রথাগত শিক্ষার বিষয়টি নিশ্চিত করে।
২৮. কবে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় ?
Ans. 1930 সালে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়।
২৯. সর্বজনীন প্রাথমিক শিক্ষার দু’টি শিক্ষাগত সমস্যা কী কী?
Ans. সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি শিক্ষাগত সমস্যা হলো এইরূপ – (i) যথার্থ প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং (ii) শিশুদের জন্য শিক্ষাপকরণের অভাব।
Comments
Post a Comment
What type of content you need?