একাদশ অধ্যায়: শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি
১. ডেলর কমিশন কত সালে UNESCO-কে তাদের রিপোর্ট জমা দেয় ?Ans. 1996 সালে ডেলর কমিশন UNESCO-কে রিপোর্ট জমা দেয়।
২. UNESCO-র সম্পূর্ণ নাম লেখো।
Ans. UNESCO-র পুরো নাম United Nations Educational Scientific and Cultural Organization.
৩. বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গির প্রধান নিয়ন্ত্রক কাকে বলা হয়?
Ans. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ (UNO)-র একটি শাখা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনকে বলা হয় প্রধান নিয়ন্ত্রক।
৪. Delore Commission-এর চারটি স্তম্ভ (Four Pillars) কী?
Ans. (i) জ্ঞানার্জনের জন্য শিক্ষা, (ii) অনিয়ন্ত্রিত শিক্ষা, (iii) প্রথা বহির্ভুত শিক্ষা (iv) কর্মের জন্য শিক্ষা।
৫. বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা কার চিন্তার ফসল ?
Ans. 1937 খ্রিস্টাব্দে বুনিয়াদি শিক্ষার পরিকল্পনা করেন গান্ধিজি।
৬. SUPW-এর পুরো কথাটি কী ?
Ans. Socially Useful Productive Work.
৭. জ্ঞানের একটি বৈশিষ্ট্য কী?
Ans. জ্ঞান মুক্তিপথের প্রদর্শক। শোক-দুঃখ, তাপজর্জরিত সংসার থেকে মানুষকে মুক্তি পথের সন্ধান দেয়।
৮. Delore Commission-এর সভাপতির নাম লেখো।
Ans. Delore Commission-এর সভাপতি হলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী Jacques Delore.
৯. ‘জানার জন্য শিক্ষা’- এর অর্থ কী?
Ans. ব্যাপক সাম্প্রতিক বিষয়মুলক জ্ঞানের সঙ্গে ছোটোখাটো বিষয়ের উপর নিবিড় জ্ঞানের সমন্বয়কেই জানার জন্য শিক্ষা বলা হয়।
১০. মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বলতে কী বোঝানো হয়েছে?
Ans. শিক্ষার্থীর জন্মগত গুণাবলির বিকাশ, মূল্যবোধ, নীতিবোধ, স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ইত্যাদির শিক্ষাকেই মানুষ হওয়ার শিক্ষা বলে।
১১. ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার স্তম্ভগুলি উল্লেখ করো।
Ans. ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি এইরূপ— (i) জানার জন্য শিক্ষা (ii) কর্মের জন্য শিক্ষা (iii) একত্রে বসবাসের শিক্ষা এবং (iv) মানুষ হওয়ার শিক্ষা।
১২. একত্রে বাঁচার শিক্ষার উদাহরণ দাও।
Ans. শান্তিপূর্ণ সহাবস্থান বা অন্যদের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রদর্শন ‘একত্রে বাঁচার শিক্ষা’-র উদাহরণ।
Comments
Post a Comment
What type of content you need?