তৃতীয় অধ্যায়: শিক্ষায় রাশিবিজ্ঞান
১. চল কাকে বলে?Ans. চল বলতে বোঝায় পরিবর্তনশীল মান।
২. রাশিমালার প্রসার বলতে কী বোঝো?
Ans. রাশিমালার অন্তগতি সর্বোচ্চ এবং সর্বনির সংখ্যার মধ্যবর্তী সংখ্যাই হলো রাশিমালার প্রসার বা Range।
৩. Histogram কখন ব্যবহৃত হয়?
Ans. প্রাপ্ত তথ্য বা স্কোরগুলি যখন অবিচ্ছিন্ন অবস্থায় ব্যবহৃত থাকে তখন অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র বা Histogram ব্যবহৃত হয়।
৪. গাণিতিক গড়, মধ্যমমান এবং ভূষিষ্টকের সম্পর্ক উল্লেখ করো।
Ans. ভূষিষ্টক (Mode) – 3 x মধ্যমমান (Median) গড় (Mean)।
৫. পরিসংখ্যা বণ্টনকালে ট্যালি চিহ্ন কেন ব্যবহৃত হয়?
Ans. একগুচ্ছ স্কোরের মধ্যে কোনো বিশেষ শ্রেণিবিভাজনের স্কোর সংখ্যা দ্রুত নির্ণয়ের জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়।
৬. অবিচ্ছিন্ন সারি বলতে কী বোঝো?
Ans. পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ না থাকলে তাকে অবিচ্ছিন্ন সারি বলে। উদাহরণ স্বরূপ — 3, 3.5, 4, 4.5, 5 ইত্যাদি।
৭. বিচ্ছিন্ন সারি কাকে বলে?
Ans. পরস্পর সজ্জিত বস্তুর মাঝে কোনো ছেদ থাকলে তবে তাকে বিচ্ছিন্ন সারি বলে। উদাহরণস্বরূপ — 3, 5, 7, 9, 11,13,15 ইত্যাদি।
৮. গড় দ্বারা কী জানা যায় ?
Ans. গড় দ্বারা স্কোরগুচ্ছের কেন্দ্রীয় প্রবণতা জানা যায়।
৯. মধ্যমার মাধ্যমে কী জানা যায়?
Ans. স্কোরগুলির মাঝখানে স্কোরটির মান মধ্যমার মাধ্যমে জানা যায়।
১০. কল্পিত গড় কী?
Ans. রাশিমালায় পরিসংখ্যা ও স্কোরের গুণফল নির্ণয়ের জন্য অনেক সময় সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে বণ্টনের মধ্যে থাকা যেকোনো রাশিকে গড় হিসেবে ধরে নেওয়া হয়। অনুমিত এই রাশিটিই কল্পিত গড় বলে পরিচিত।
১১. মিডিয়ানের একটি ব্যবহার উল্লেখ করো।
Ans. বণ্টনের মধ্যমমানটি নির্দিষ্টকরণের জন্য মিডিয়ান ব্যবহৃত হয়।
১২. মিনের সংক্ষিপ্ত সূত্রে C-এর অর্থ উল্লেখ করো।
Ans. C (শুদ্ধিকরণ) = f / N
১৩. পরিসংখ্যান তত্ত্ব (Statistics) বা রাশিবিজ্ঞান কাকে বলে?
Ans. যখন কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত বিভিন্ন রাশির তাৎপর্য নির্ণীত হয় তখন সেই তাৎপর্য সমন্বিত রাশিতত্ত্বকে রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান তত্ত্ব বলে।
১৪. নীচের সারিটির ভূষিষ্টক কী হবে?
Ans. 10, 4, 5, 3, 2, 4, 3, 4 সারিটির ভূষিষ্টক হলো ৪।
১৫. রাশিবিজ্ঞান কী?
Ans. রাশিবিজ্ঞান মূলত প্রয়োগমূলক বিজ্ঞান। এটি হলো এমন এক গণিত ভিত্তিক বিজ্ঞান যার দ্বারা তথ্য (Data) সংগ্রহ, তথ্যকে সারণিতে সুবিন্যস্ত করে সারণিপত্র তৈরি এবং একে বিশ্লেষণ করা হয়। ইংরেজিতে একে বলা হয় Statistics।
১৬. কেন্দ্রীয় প্রবণতা কী?
Ans. একগুচ্ছ স্কোরে বিভিন্ন মানের স্কোর থাকে। তবে এদের সকলেরই কেন্দ্রের দিকে। যাওয়ার বা সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করার প্রবণতা থাকে। এটাকেই বলা যায় কেন্দ্রীয় প্রবণতা।
১৭. মিডিয়ান বলতে কী বোঝো?
Ans. রাশিগুলি যখন পরিমাণ অনুসারে সজ্জিত থাকে, তখন মিডিয়ান বা মধ্যমমান হলো নির্দিষ্ট একটি বিন্দু যার উপরে ও নীচে শতকরা 50 ভাগ করে রাশি বর্তমান। মধ্যমমান রাশিগুলিকে দুটি সমান ভাগে ভাগ করে। একটি অংশের অন্তর্গত রাশির মান মধ্যমমান অপেক্ষা কম এবং অন্য অংশের অন্তর্গত প্রত্যেক রাশির মান মধ্যমমানের অপেক্ষা বেশি।
১৮. রাশিবিজ্ঞানে পরিসংখ্যা (Freequency) বলতে কী বোঝো?
Ans. যে কোনো স্কোর কোনো রাশিগুচ্ছতে কতবার চোখে পড়েছে তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করার নাম পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। যেমন 3,4,4, 5,5,5 – এখানে 3,4 ও 5-এর পরিসংখ্যা যথাক্রমে 1, 2 ও 3
Comments
Post a Comment
What type of content you need?