দ্বিতীয় অধ্যায়: শিখন কৌশল
১. S-Type অনুবর্তন বলতে কী বোঝো?Ans. S-Type অনুবর্তন বা স্বতঃক্রয়ামূলক আচরণ হলো এমন আচরণ যেক্ষেত্রে কেনো সুনাদষ্ট উদ্দীপক থাকে না, যেকোনো উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়াকে যুক্ত করা। যায় এবং প্রাণী যেখানে সক্রিয় ভূমিকা পালন করে।
২. থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতির দু’টি সূত্র উল্লেখ করো।
Ans. থর্নডাইকের প্রচেষ্টা-ভুল পদ্ধতির দু’টি সূত্র– (i) ফললাভের সূত্র এবং (ii) অনুশীলনের সূত্র।
৩. থর্নড্রাইকের ফললাভের সূত্রটি আলোচনা করো।
Ans. শিখনের সময় উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সমন্বয় স্থাপনের মাধ্যমে যদি সুখকর ও সন্তোষজনক ফল পাওয়া যায়, তবে ঐ সম্পর্কের বন্ধন শিথিল হবে।
৪. সক্রিয় অনুবর্তনের একটি বৈশিষ্ট্য লেখো।
Ans. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য – (i) অপারেন্ট অনুবর্তনে প্রাণীর সক্রিয়তা একান্তভাবে প্রয়োজন হয়। (ii) এধরনের অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া সম্পাদনের জন্য প্রাণীকে আগে থেকে প্রস্তুত হতে হয়।
৫. ‘পাজল বক্স’ কাকে বলে ?
Ans. শিখনের সঠিক পদ্ধতি নির্ণয়ের জন্য থাইক বিড়াল ও মাছ নিয়ে পরীক্ষার সময় বিশেষ এক ধরনের বাক্স ব্যবহার করেছিলেন। ওই বাক্সের নাম পাজল বক্স।
৬. প্রচেষ্টা-ভুল শিখন কৌশল বলতে কী বোঝো?
Ans. থর্নডাইকের প্রচেষ্টা-ভুল শিখন একটি যান্ত্রিক কৌশল। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ সংশোধিত হয় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন সম্পন্ন হয়।
৭. R-Type আচরণ কী ?
Ans. যে আচরণের কোনো নির্দিষ্ট উদ্দীপক নেই, যেকোনো উদ্দীপকের দ্বারা যে । আচরণ ঘটানো যেতে পারে, তাকে R-Type আচরণ বলা হয়।
৮. স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দু’টি কী?
Ans. স্কিনারের শক্তিদায়ক উদ্দীপক দু’টি হলো— (ক) ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক এবং (খ) ঋণাত্মক শক্তিদায়ক উদ্দীপক।
৯. সক্রিয় অনুবর্তন প্রাণীর কোন স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়?
Ans. সক্রিয় অনুবর্তন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়।
১০. অনুবর্তন কী?
Ans. প্রক্রিয়ার দ্বারা একটি নতুন প্রতিক্রিয়া বা আচরণ একটি অস্বাভাবিক উদ্দীপ মাধ্যমে প্রাণীর মধ্যে জাগিয়ে তোলা যায় তাকে বলে অনুবর্তন।
১১. অপারেন্ট বলতে কী বোঝো?
Ans. অপারেন্ট বলতে বোঝায় ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া যার কোনো নির্দিষ্ট উদ্দীপক অনুপস্থিত থাকে।
১২. স্কিনার বাক্স কী?
Ans. প্রখ্যাত মনোবিদ তথা অপারেন্ট (Operant) অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার। পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখার জন্য বিশেষ একটি বাক্স ব্যবহার করেন। এটাকেই বলা হয় ‘স্কিনার বক্স’। বাক্সে একটি যন্ত্র-নিয়ন্ত্রিত ট্রে আছে। একটি বোতামের উপর চাপ প্রয়োগ করলেই ট্রেতে খাবার উপস্থিত হয়।
১৩. অপানুবর্তন বলতে কী বোঝো?
অথবা, প্রাচীন অনুবর্তন তত্ত্বের ‘অপানুবর্তন’ কখন দেখা যায় ?
Ans. শক্তিদায়ক উদ্দীপকের অনুপস্থিতিতে সময়ের ব্যবধানে Operant Behaviour-এর শক্তি কমতে শুরু করে, তাকে অপানুবর্তন বলা হয়।
১৪. শিখনের যেকোনো দুটি কৌশল লেখো।
Ans. শিখনের দু’টি কৌশল – (i) অনুবর্তন কৌশল (ii) প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশল।
Comments
Post a Comment
What type of content you need?