দ্বাদশ শ্রেণি, বিষয় - দর্শন,
প্রথম অধ্যায় : যুক্তি, সেট - ১
১. Logic শব্দটির বাংলা প্রতিশব্দ কি?
উঃ Logic(লজিক) শব্দটির বাংলা প্রতিশব্দ হল যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা।
২. যুক্তিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?
উঃ যুক্তিবিদ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Logic.
৩. Logic বা যুক্তিবিদ্যার বুৎপত্তিগত অর্থ কি?
উঃ Logic(লজিক) বা যুক্তিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ হল ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা।
৪. Logic শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ Logic শব্দটি এসেছে গ্রিক শব্দ Logike থেকে, যা ল্যাটিন শব্দ Logos এর বিশেষণ।
৫. Logos(লোগোস) শব্দের কয়েকটি অর্থ ও কি কি?
উঃ Logos(লোগোস) শব্দের দুটি অর্থ। যথা- চিন্তা ও ভাষা।
৬.যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা কি?
উঃ ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে যুক্তিবিদ্যা বলা হয়। অর্থাৎ যে শাস্ত্র যুক্তি বা অনুমান নিয়ে আলোচনা করে, তাকে যুক্তিবিদ্যা বলে।
৭. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি?
উঃ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হল যুক্তি বা অনুমান।
৮. যুক্তি কাকে বলে?
উঃ ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে।
৯. অনুমান কি?
উঃ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে।
১০. অনুমান বা যুক্তির একটি উদাহরণ দাও।
উঃ A - সকল মানুষ হয় মরণশীল।(প্রধান আশ্রয় বাক্য)
A - রাম হয় মানুষ।(অপ্রধান আশ্রয় বাক্য) সুতরাং A - রাম হয় মরণশীল।(সিদ্ধান্ত)
১১. একটি যুক্তির কয়টি অংশ ও কি কি?
উঃ একটি যুক্তির দুটি অংশ। যথা-
আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত।
১২. যুক্তির অবয়ব কাকে বলে?
উঃ যুক্তির অন্তর্গত বচন গুলিকে যুক্তির অবয়ব বলে। অর্থাৎ যেসব বচন দ্বারা চুক্তি গঠিত হয়।
১৩. যুক্তির অবয়ব কয় প্রকার ও কি কি?
উঃ যুক্তির অবয়ব দুই প্রকার। যথা - আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত।
১৫. আশ্রয় বাক্য কাকে?
উঃ যুক্তির অন্তর্গত যে বা যেসব বচন থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে আশ্রয় বাক্য বলে।
১৬. সিদ্ধান্ত কাকে বলে?
উঃ যুক্তির অন্তর্গত যে বচনটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাকে সিদ্ধান্ত বলে। অর্থাৎ যুক্তির মূল বক্তব্যকে সিদ্ধান্ত বলে।
১৭. যুক্তি কয় প্রকার ও কি কি?
উঃ যুক্তি বা অনুমান দুই প্রকার। যথা - অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি।
১৮. আশ্রয় বাক্যের অপর নাম গুলি লেখ?
উঃ আশ্রয় বাক্যের অপর নাম গুলি হল হেতুবাক্য ও যুক্তিবাক্য।
১৯. যুক্তির আকার কাকে বলে?
উঃ যুক্তির কাঠামোকে বা ছাঁচকে যুক্তির আকার বলে।
২০. যুক্তির ধর্ম কি?
উঃ যুক্তির ধর্ম হল বৈধতা অর্থাৎ বৈধ বা অবৈধ হওয়া।
Class - XII, Subject - Philosophy, Syllabus

Comments
Post a Comment
What type of content you need?