Skip to main content

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান | মনোযোগ বলতে কী বোঝ

 মনোযোগ বলতে কী বোঝ ? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো।

উঃ- অবয়ববাদী মনোবিদগনের মতে চেতনাকে কেন্দ্রীভূত করাই মনোযোগ।

আধুনিক মনোবিদদের মতে, কোনো বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে।

শিক্ষায় মনোযোগের ভূমিকা : শিক্ষার সঙ্গে মনোযোগের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শিখনের প্রথম শর্ত হল মনোযোগ।

শিখনের আচরণমূলক তত্ত্ব ও জ্ঞানমূলক তত্ত্ব উভয়েই মনোযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিখনের একটি বড়ো সমস্যা হল শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করা।

এব্যাপারে মনোবিদরা কয়েকটি কৌশলের কথা উল্লেখ করেছেন।

ক) মনোযোগ আকর্ষী কৌশল : ব্যক্তি জীবনে মনোযোগের রূপ এক থাকে না। শৈশবকালে ব্যক্তি নিরপেক্ষ মনোযোগের প্রাধান্য দেখা যায়।

এই স্তরে বস্তুর বৈশিষ্ট্যই মনোযোগের নির্ধারক। শিক্ষণীয় বিষয়গুলির মধ্যে এমন সব বৈশিষ্ট্য যুক্ত করতে হবে,

যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে। শিশুর চাহিদা সম্পর্কে শিক্ষক অবগত থাকবেন।

শিশুর চাহিদা হল খেলা। তাই শিশুর পাঠ্যক্রম হবে ক্রীড়াভিত্তিক এবং শিখন পদ্ধতি হবে ক্রীড়াকেন্দ্রিক।

খ) ইচ্ছাসাপেক্ষ কৌশল : পরবর্তী স্তরে ইচ্ছাসাপেক্ষ মনোযোগ দেখা যায়।

এই সময় শিখনের উদ্দেশ্য ও ব্যবহারিক প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে,

উপদেশ দিয়ে, সেন্টিমেন্ট সৃষ্টি করে, প্রয়োজন হলে লঘু শাসন করা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে হবে।

গ) নির্ধারক প্রয়োগ কৌশল : তীব্রতা স্পস্টতা পুনরাবৃত্তি, নতুনত্ব প্রভৃতি মনোযোগের বস্তুগত নির্ধরাকগুলিকে শিক্ষণীয় বিষয়গুলির সঙ্গে যুক্ত করতে হবে।

পাঠ্যপুস্তকের অক্ষরগুলি যাতে বড়ো হয় সেদিকে লক্ষ করতে হবে।

ঘ) পরিসর অনতিক্রম্য কৌশল : শিক্ষককে বিষয়বস্তু নির্বাচনের সময় লক্ষ্য রাখতে হবে যে,

তা যেন শিক্ষার্থীর মনোযোগের পরিসর অতিক্রম না করে। শব্দ বা বাক্য যাতে শিক্ষার্থীদের মনোযোগের গড় পরিসরের মধ্যে থাকে,

সেদিকে পুস্তক রচয়িতারা নজর রাখবেন। প্রয়োজনে বড়ো ও জটিল বাক্যকে ছেটো ছোটো সরল বাক্যে পরিণত করতে হবে।

ঙ) বিষয় বৈচিত্র্য প্রয়োগ কৌশল : মনোযোগের চঞ্চলতা ও পরিবর্তনশীলতা সম্পর্কে শিক্ষক সচেতন হবেন।

নিরবচ্ছিন্নভাবে কোনো কিছু দীর্ঘ সময় ধরে আলোচনা না করে মাঝে মাঝে তিনি তথ্য বিষয়ে চলে যাবেন।

মনোযোগ যেহেতু শিখনের ক্ষেত্রে প্রথম ও প্রধানশর্ত, তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে লিখিত ও অলিখিত সব ধরনের চেষ্টা করে যেতে হবে,

যাতে শিক্ষণীয় বিষয়বস্তুর প্রতি তাদের সুস্থ ও স্বাভাবিক মনোযোগ সৃষ্টি হয়।

Comments

Popular posts from this blog

জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো | 11 Pol science

  জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো | XI Pol science ভূমিকা: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা হল বর্তমান বিশ্বের রাষ্ট্রনৈতিক চিন্তাজগতে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি বিষয় ও আনুষঙ্গিক বিষয়ের আলোচনা গত শতাব্দী থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ব্যাপক উন্নতি, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে রাষ্ট্রগুলির পারস্পরিক নির্ভরশীলতা, দু-দুটি বিশ্বযুদ্ধ, আণবিক যুদ্ধের আশঙ্কা ও আতংক, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবসভ্যতার অস্তিত্বরক্ষা প্রভৃতি বহু ও বিভিন্ন কারণে জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতার সমস্যাটি এখন বহু-আলোচিত। ১. জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পারস্পরিক সম্পর্ক:  জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক নিয়ে বিতর্ক চলছে শতাধিক বছর ধরে। অনেকের মতে, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু। আবার অনেকে এই মতের বিরোধিতা করে বলেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শত্রু নয় বরং পরস্পরের পরিপূরক। যাঁরা মনে করেন এই দুটি ধারণা একে অপরের শত্রু তাঁদের মধ্যে অন্যতম হলেন—রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, গার্নার, ল্যাস্কি প্রমুখ। অপরদিকে ম্যাৎসিনি, জির্মান, রাসে...

'Asleep in the Valley' by Arthur Rimbaud Class 12 English WBCHSE

  'Asleep in the Valley' SAQ Type Questions 1) Where are the feet of the soldier placed ? Ans : The soldier's feet are placed among the flowers in the valley. 2) What is the soldier's smile compared to ? OR, What is the smile of the dead soldier compared to ? Ans : A soldier's smile is compared to the gentle, pure and innocent smile of a child. 3) Trace the note of irony in the expression 'at peace'? Ans : The expression at peace suggests that the soldier is sleeping peacefully but in a different sense. The soldier no longer has to go to war because the soldier is a victim of war. 4) What does 'heavy undergrowth' refer to ? Ans : 'Heavy undergrowth' refers to the bushes and the plants of the valley. 5) Why is the soldier pale ? Ans : The soldier is pale because he is lying dead in the valley. 6) Where does the soldier lie stretched ? Ans : The young soldier is lying on the thick grass in a small valley surrounded by bushes and flowering trees...

Leela's Friend by R.K Narayan Class XI English 1st Lesson

  Leela's Friend by R.K Narayan Most Important Question Answer | Class XI English 1st Lesson Question Answer 2023-24 Facebook Page Q : Justify the title of the story Leela's Friend'. Or, Does the story revolve round Leela's Friend? Ans : Siddha is Leela's friend in R. K. Narayan's short story 'Leela's Friend'. The entire story revolves around him. In Shivsanker's household, Siddhas were employed as servants for various tasks. The Siddha proves to be able to perform all the tasks very well as per his master's instructions. But Siddha did not remain a servant of the family, he quickly became Leela's friend. They find simple yet extreme joy when they play together. Leela happily runs a school for Siddhas in the evenings with her best efforts. After dinner, Sidda tells Leela all the incredible stories. Siddha indeed becomes Leela's friend. But the chain being lost and Sidda being caught by the police changed the situation completely. I...