দশম অধ্যায়
1.প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো?
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হয়ে যাওয়াকে অনুন্নয়ন বলা হয়।
2 প্রাথমিক শিক্ষা সর্বজনীন বলতে কী বোঝ?
জাতি, ধর্ম,বর্ন নির্বিশেষে 6-14 বছর বয়সেই সব ছেলেমেয়েকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রদন করতে হবে শিক্ষা সর্বজনীন বলে।
3.প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখ।
প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হলো - (1) অপচয় অনুন্নয়ন, (2) দক্ষ অপর্যাপ্ত শিক্ষকের অভাব।
4. শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো?
শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকারী অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোন কারণে বিদ্যালয় ত্যাগ করাকে শিক্ষা ক্ষেত্রে অপচয় বলে।
5. বয়স্ক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখ।
i.গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো।
ii. সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা।
6. বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লেখ।
i. উপযুক্ত শিক্ষকের অভাব।
ii. সাক্ষরতার সম্পর্কে সচেতনতার অভাব।
7. সর্বশিক্ষা অভিযান কাকে বলে?
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসন মূলক সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিচালিত একটি সময়ভিত্তিক কর্মসূচি হলো সর্বশিক্ষা অভিযান। এর লক্ষ্য ছিল 2010 সালের মধ্যে 14 বছর বয়সের মধ্যেই সকল শিশুর প্রারম্ভিক শিক্ষা সুনিশ্চিত করা।
8. প্রবাহমান শিক্ষা কাকে বলে?
প্রবাহমান শিক্ষা হল এমন এক বিশেষ ধরনের শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়।
9. Mid-day-সাক্ষরতা কর্মসূচি?
সর্বশিক্ষা অভিযান এর কর্মসূচিতে মিড ডে মিলের কথা বলা হয়।
10. জীবন শৈলী শিক্ষা কবে চালু করা হয়েছিল?
জীবন শৈলী শিক্ষা পশ্চিমবঙ্গে 2005- 2006 শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু হয়।
11. ব্রিজ কোর্স কোথায় পড়ানো হয়?
ব্রিজ কোর্স পড়ানো হয় সর্বশিক্ষা অভিযানের পাঠ্যসূচিতে।
12. জাতীয় সাক্ষরতা মিশন কে কবে গঠন করে?
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক 1986 সালে জাতীয় সাক্ষরতা মিশন গঠন করে।
Comments
Post a Comment
What type of content you need?