প্রশ্নঃ শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। § শব্দার্থ পরিবর্তনের কারনঃ ভাষাকে তুলনা করা হয় নদীর সঙ্গে। এই ভাষারও দুটি রূপ। একটি ভাষার বাইরের প্রকাশের দিক, অন্যটি ভিতরের অর্থ। ভাষাতত্ত্বের যে শাখায় ভাষার এই অর্থের দিকগুলি নিয়ে অবগত করা হয় তাকে বলে শব্দার্থতত্ত্ব। শব্দের অর্থ বাদ দিয়ে কোনো ভাষাই পূর্ণতা পায় না। তবে এই শব্দের অর্থের পরিবর্তন ঘটে, এর নানা কারণ আছে— § ভৌগোলিক কারণ: ভূগোলের পরিবর্তনে শব্দের অর্থের পরিবর্তন হয়। একই শব্দ ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিবেশে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে আনে। যেমন একটি শব্দ 'অভিমান'। বাংলার স্নিগ্ধ পরিবেশে এই শব্দের অর্থ—'স্নেহ মিশ্রিত অনুযোগ'। কিন্তু পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চলে শব্দটির অর্থ পালটে যায়। সেখানে এর অর্থ হয় ‘অহংকার’। § ঐতিহাসিক কারণ: শুধু ভূগোলগত ব্যবধানেই শব্দের অর্থ পরিবর্তন হয় না, একটা শব্দ দীর্ঘদিনের ক্রমপরিবর্তনেও অর...
A smart way of learning!